ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাবনার মাদ্রাসায় মাদক সেবনের অভিযোগে পরিচালকসহ আটক ৪

ছবি : সংগৃহিত
ফলো করুন

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রাম এলাকায় একটি মাদ্রাসায় মাদক সেবনের অভিযোগে অভিযান চালিয়ে পরিচালকসহ চারজনকে আটক করেছে পুলিশ।

একই অভিযানের ধারাবাহিকতায় থানা এলাকার বিভিন্ন স্থান থেকে আরও চারজনকে মাদকসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২০ জুলাই) রাতে আতাইকুলা থানার বনগ্রাম মাস্টারপাড়া এলাকায় অবস্থিত বনিআদম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় অভিযান চালানো হয়।

অভিযানে মাদক সেবনের অভিযোগে মাদ্রাসার পরিচালক মো. শরিফুলসহ চারজনকে আটক করা হয়। আটক অন্যরা হলেন শহিদুল ইসলাম, রবিন প্রধান ও আ. রহমান।

ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ ছাড়া পৃথক অভিযানে রিয়নকে ২০ দিন, আলাউদ্দিন ভুঁইয়াকে এক মাস এবং বিল্লাল হোসেনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আটক অপর এক ব্যক্তিকেও আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সামারি ট্রায়ালের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।

তিনি আরও জানান, থানা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ : ভ্রাম্যমাণ আদালত মাদকবিরোধী অভিযান পাবনা

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

পাবনার মাদ্রাসায় মাদক সেবনের অভিযোগে পরিচালকসহ আটক ৪

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রাম এলাকায় একটি মাদ্রাসায় মাদক সেবনের অভিযোগে অভিযান চালিয়ে পরিচালকসহ চারজনকে আটক করেছে পুলিশ।

একই অভিযানের ধারাবাহিকতায় থানা এলাকার বিভিন্ন স্থান থেকে আরও চারজনকে মাদকসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২০ জুলাই) রাতে আতাইকুলা থানার বনগ্রাম মাস্টারপাড়া এলাকায় অবস্থিত বনিআদম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় অভিযান চালানো হয়।

অভিযানে মাদক সেবনের অভিযোগে মাদ্রাসার পরিচালক মো. শরিফুলসহ চারজনকে আটক করা হয়। আটক অন্যরা হলেন শহিদুল ইসলাম, রবিন প্রধান ও আ. রহমান।

ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ ছাড়া পৃথক অভিযানে রিয়নকে ২০ দিন, আলাউদ্দিন ভুঁইয়াকে এক মাস এবং বিল্লাল হোসেনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আটক অপর এক ব্যক্তিকেও আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সামারি ট্রায়ালের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।

তিনি আরও জানান, থানা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ