ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৪০ বছরের সর্বনিম্নে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত

ছবি : সংগৃহিত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত বা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) টানা দ্বিতীয় সপ্তাহে কমে ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

মার্কিন জ্বালানি বিভাগের তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে দেশটির জরুরি তেল ভাণ্ডার থেকে প্রায় ৫১ লাখ ব্যারেল অপরিশোধিত তেল কমেছে। এর ফলে এসপিআরের মজুত দাঁড়িয়েছে প্রায় ৩১ কোটি ১৪ লাখ ব্যারেলে, যা ১৯৮৩ সালের মার্চের পর সবচেয়ে কম।

প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে ওয়াশিংটনের কৌশলগত তেল মজুত ১০ কোটি ৪০ লাখ ব্যারেলের বেশি কমেছে।

হরমুজ প্রণালিতে উত্তেজনা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহে সম্ভাব্য সংকট মোকাবিলায় আন্তর্জাতিক জরুরি তেল ছাড় কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে মোট ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল ছাড়ার পরিকল্পনা রয়েছে।

মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ১৩ কোটি ৩০ লাখ ব্যারেল তেল ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ও কৌশলগত তেল মজুত মিলিয়ে মোট পরিমাণও কমে এসেছে। গত ১০ জুলাই পর্যন্ত দেশটির মোট মজুত ছিল প্রায় ৭২ কোটি ৬২ লাখ ব্যারেল, যা ১৯৮৪ সালের পর সর্বনিম্ন পর্যায়।

১৯৭০-এর দশকের বৈশ্বিক তেল সংকটের পর যুক্তরাষ্ট্র ভবিষ্যৎ জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য কৌশলগত তেল মজুত ব্যবস্থা তৈরি করে। বর্তমানে মেক্সিকো উপসাগরীয় উপকূলের ভূগর্ভস্থ লবণ গুহায় এসব তেল সংরক্ষণ করা হয়। এসব স্থাপনার সর্বোচ্চ ধারণক্ষমতা প্রায় ৭১ কোটি ৪০ লাখ ব্যারেল।

সূত্র:
রয়টার্স

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

৪০ বছরের সর্বনিম্নে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত বা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) টানা দ্বিতীয় সপ্তাহে কমে ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

মার্কিন জ্বালানি বিভাগের তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে দেশটির জরুরি তেল ভাণ্ডার থেকে প্রায় ৫১ লাখ ব্যারেল অপরিশোধিত তেল কমেছে। এর ফলে এসপিআরের মজুত দাঁড়িয়েছে প্রায় ৩১ কোটি ১৪ লাখ ব্যারেলে, যা ১৯৮৩ সালের মার্চের পর সবচেয়ে কম।

প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে ওয়াশিংটনের কৌশলগত তেল মজুত ১০ কোটি ৪০ লাখ ব্যারেলের বেশি কমেছে।

হরমুজ প্রণালিতে উত্তেজনা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহে সম্ভাব্য সংকট মোকাবিলায় আন্তর্জাতিক জরুরি তেল ছাড় কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে মোট ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল ছাড়ার পরিকল্পনা রয়েছে।

মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ১৩ কোটি ৩০ লাখ ব্যারেল তেল ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ও কৌশলগত তেল মজুত মিলিয়ে মোট পরিমাণও কমে এসেছে। গত ১০ জুলাই পর্যন্ত দেশটির মোট মজুত ছিল প্রায় ৭২ কোটি ৬২ লাখ ব্যারেল, যা ১৯৮৪ সালের পর সর্বনিম্ন পর্যায়।

১৯৭০-এর দশকের বৈশ্বিক তেল সংকটের পর যুক্তরাষ্ট্র ভবিষ্যৎ জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য কৌশলগত তেল মজুত ব্যবস্থা তৈরি করে। বর্তমানে মেক্সিকো উপসাগরীয় উপকূলের ভূগর্ভস্থ লবণ গুহায় এসব তেল সংরক্ষণ করা হয়। এসব স্থাপনার সর্বোচ্চ ধারণক্ষমতা প্রায় ৭১ কোটি ৪০ লাখ ব্যারেল।

সূত্র:
রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ