ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শরিক দলগুলোর নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান । ফাইল ছবি
ফলো করুন

যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করতে নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে অংশ নেওয়া শরিক দলগুলোর নেতাদের এই আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজনৈতিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

জানা গেছে, এই অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত অতিথিদের কাছে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।

বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়ে সরকার গঠনের পর এবারই প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

ট্যাগ : বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

শরিক দলগুলোর নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করতে নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে অংশ নেওয়া শরিক দলগুলোর নেতাদের এই আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজনৈতিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

জানা গেছে, এই অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত অতিথিদের কাছে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।

বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়ে সরকার গঠনের পর এবারই প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ