বিশ্বকাপ ফাইনাল ঘিরে নিউইয়র্কে আয়োজিত একটি ওয়াচ পার্টিতে বড় পর্দায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ছবি প্রদর্শিত হলে দর্শকরা তাদের উদ্দেশে জোরালো দুয়ো দেন।
এদিকে বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের উপস্থিতির কারণে ম্যাচ আয়োজনে কিছু সময়ের জন্য লজিস্টিক জটিলতা ও বিলম্বের সৃষ্টি হয়। যা নিয়ে বিতর্ক চড়ছে।
যদিও ম্যাচ শেষে ট্রাম্প ও ইনফান্তিনোর হাতে চ্যাম্পিয়ন দলের কাছে বিশ্বকাপ ট্রফি তুলে দেওয়ার কথা রয়েছে।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে উপস্থিত আছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ম্যাচ শুরুর আগে হেলিকপ্টারে করে স্টেডিয়ামে পৌঁছান এবং ফিফা সভাপতির সঙ্গে ভিআইপি বক্সে বসে খেলা দেখছেন।
মন্তব্যসমূহ