ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মালিতে সেনাবহরে হামলায় ৫০ সেনা নিহত

পশ্চিম আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলে সশস্ত্র তুয়ারেগ বিদ্রোহীদের হামলায় অন্তত ৫০ সেনা নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ২৪ সেনাকে বন্দী করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ও সামরিক সূত্র।রোববার (১৯ জুলাই) বার্তা সংস্থা এএফপিকে সূত্রগুলো জানায়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তরাঞ্চলীয় শহর আনেফিস থেকে সেনারা সরে যাওয়ার সময় তাদের বহর লক্ষ্য করে হামলা চালানো হয়।মালির সামরিক সরকারের ঘনিষ্ঠ এক স্থানীয় জনপ্রতিনিধি জানান, হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। তার দাবি, ৫০ জনের বেশি সেনা নিহত হয়েছেন এবং অন্তত ২৪ জনকে আটক করা হয়েছে।[BANGVIEWS-POST:2109]স্থানীয় সূত্রগুলো বলছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে মালির সেনাবাহিনীর ওপর এটি অন্যতম ভয়াবহ হামলা।মালি দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘাতে জড়িয়ে আছে। তুয়ারেগ বিদ্রোহীসহ বিভিন্ন সশস্ত্র সংগঠনের তৎপরতার কারণে দেশটির নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে রয়েছে। সূত্র: এএফপি

মালিতে সেনাবহরে হামলায় ৫০ সেনা নিহত