ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বোলারদের দাপটে জিম্বাবুয়েকে ১৪৩ রানে আটকাল বাংলাদেশ

ছবি : সংগৃহিত
ফলো করুন

সিরিজ জয়ের পথে নিজেদের কাজটা ভালোভাবেই করেছে বাংলাদেশের বোলাররা। সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে নিয়ন্ত্রিত বোলিং করে জিম্বাবুয়েকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।

বুলাওয়ের ম্যাচে টস হেরে আগে বোলিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে স্বাগতিক জিম্বাবুয়ে। ফলে সিরিজ জিততে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৪৪ রান।

বাংলাদেশের হয়ে শুরুতেই সাফল্য এনে দেন শেখ মেহেদী হাসান। নিজের প্রথম ওভারেই ওপেনার তাদিওয়ানাশে মারুমানিকে ফিরিয়ে জিম্বাবুয়েকে চাপে ফেলেন এই অফস্পিনার।

এরপর ব্রায়ান বেনেট ও ডিয়ন মেয়ার্স দ্বিতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়ে দলকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেন। তবে মোহাম্মদ সাইফউদ্দিন গুরুত্বপূর্ণ সময়ে বেনেটকে ফিরিয়ে এই জুটি ভাঙেন। ৩৮ বলে ৪৭ রান করেন বেনেট।

অন্য প্রান্তে দারুণ ব্যাটিং করে যান মেয়ার্স। তিনি ৫৩ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে সাতটি চার ও দুটি ছক্কা। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় সংগ্রহ গড়তে পারেনি জিম্বাবুয়ে।

বাংলাদেশের বোলাররা একে একে ফিরিয়ে দেন সিকান্দার রাজা, রায়ান বার্ল ও ব্র্যাড ইভান্সকে। রিশাদ হোসেনের দুর্দান্ত থ্রোতে রানআউট হন ইভান্স। শেষ দিকে ক্লাইভ মাদান্দেকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট নেন সাইফউদ্দিন।

ইনিংসের শেষ ওভারে তাসকিন আহমেদ দারুণ নিয়ন্ত্রণ দেখান। তার ওভারে মাত্র ৬ রান নিতে পারে জিম্বাবুয়ে।

বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন দুটি উইকেট নেন। এছাড়া শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও আবদুল গাফফার সাকলাইন একটি করে উইকেট শিকার করেন।

এখন ১৪৪ রান করতে পারলেই ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজও নিজেদের করে নেবে বাংলাদেশ।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট টি-টোয়েন্টি সিরিজ জিম্বাবুয়ে ক্রিকেট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বোলারদের দাপটে জিম্বাবুয়েকে ১৪৩ রানে আটকাল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সিরিজ জয়ের পথে নিজেদের কাজটা ভালোভাবেই করেছে বাংলাদেশের বোলাররা। সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে নিয়ন্ত্রিত বোলিং করে জিম্বাবুয়েকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।

বুলাওয়ের ম্যাচে টস হেরে আগে বোলিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে স্বাগতিক জিম্বাবুয়ে। ফলে সিরিজ জিততে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৪৪ রান।

বাংলাদেশের হয়ে শুরুতেই সাফল্য এনে দেন শেখ মেহেদী হাসান। নিজের প্রথম ওভারেই ওপেনার তাদিওয়ানাশে মারুমানিকে ফিরিয়ে জিম্বাবুয়েকে চাপে ফেলেন এই অফস্পিনার।

এরপর ব্রায়ান বেনেট ও ডিয়ন মেয়ার্স দ্বিতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়ে দলকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেন। তবে মোহাম্মদ সাইফউদ্দিন গুরুত্বপূর্ণ সময়ে বেনেটকে ফিরিয়ে এই জুটি ভাঙেন। ৩৮ বলে ৪৭ রান করেন বেনেট।

অন্য প্রান্তে দারুণ ব্যাটিং করে যান মেয়ার্স। তিনি ৫৩ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে সাতটি চার ও দুটি ছক্কা। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় সংগ্রহ গড়তে পারেনি জিম্বাবুয়ে।

বাংলাদেশের বোলাররা একে একে ফিরিয়ে দেন সিকান্দার রাজা, রায়ান বার্ল ও ব্র্যাড ইভান্সকে। রিশাদ হোসেনের দুর্দান্ত থ্রোতে রানআউট হন ইভান্স। শেষ দিকে ক্লাইভ মাদান্দেকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট নেন সাইফউদ্দিন।

ইনিংসের শেষ ওভারে তাসকিন আহমেদ দারুণ নিয়ন্ত্রণ দেখান। তার ওভারে মাত্র ৬ রান নিতে পারে জিম্বাবুয়ে।

বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন দুটি উইকেট নেন। এছাড়া শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও আবদুল গাফফার সাকলাইন একটি করে উইকেট শিকার করেন।

এখন ১৪৪ রান করতে পারলেই ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজও নিজেদের করে নেবে বাংলাদেশ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ