ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হোসেনপুরে লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, আ'হত ২

সংগৃহীত ছবি
ফলো করুন

কিশোরগঞ্জের হোসেনপুরে লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক স্কুলছাত্র ও নৌবাহিনীর এক সদস্য গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের গড়বিশুদিয়া বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন জিনারী ইউনিয়নের চর হাজিপুর গ্রামের কাজী আব্দুল জলিলের ছেলে এবং হোসেনপুর পাইলট স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সানিক (১৬) ও হোগলাকান্দী গ্রামের বাবুলের ছেলে নৌবাহিনীর সদস্য সাজু (২২)।

স্থানীয় সূত্র জানায়, তাঁরা মোটরসাইকেলে হাজিপুর থেকে হোসেনপুরের দিকে যাচ্ছিলেন। গড়বিশুদিয়া বাজার এলাকায় একটি লরিকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটির সঙ্গে লরির সংঘর্ষ হয়। এতে দুই আরোহী গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সাজুর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।

হোসেনপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহজান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলটি জব্দ করে থানার হেফাজতে রাখা হয়েছে।

ট্যাগ : সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনা হোসেনপুর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হোসেনপুরে লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, আ'হত ২

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

কিশোরগঞ্জের হোসেনপুরে লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক স্কুলছাত্র ও নৌবাহিনীর এক সদস্য গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের গড়বিশুদিয়া বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন জিনারী ইউনিয়নের চর হাজিপুর গ্রামের কাজী আব্দুল জলিলের ছেলে এবং হোসেনপুর পাইলট স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সানিক (১৬) ও হোগলাকান্দী গ্রামের বাবুলের ছেলে নৌবাহিনীর সদস্য সাজু (২২)।

স্থানীয় সূত্র জানায়, তাঁরা মোটরসাইকেলে হাজিপুর থেকে হোসেনপুরের দিকে যাচ্ছিলেন। গড়বিশুদিয়া বাজার এলাকায় একটি লরিকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটির সঙ্গে লরির সংঘর্ষ হয়। এতে দুই আরোহী গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সাজুর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।

হোসেনপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহজান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলটি জব্দ করে থানার হেফাজতে রাখা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ