ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

সংগৃহীত ছবি
ফলো করুন

পটুয়াখালীর মির্জাগঞ্জে তাবিজ দেওয়ার কথা বলে এক নারীকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. মোস্তাফিজুর রহমান মাহাবুব (৪৫) নামে স্থানীয় এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর চৈতা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মোস্তাফিজুর রহমান মাধবখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। পেশায় পল্লী চিকিৎসক তিনি; বাড়ির পাশে তাঁর একটি ওষুধের দোকান রয়েছে।

অভিযোগে ওই নারী জানান, তাঁর ভাইয়ের ছেলেকে তাবিজ দেওয়ার কথা বলে বৃহস্পতিবার সন্ধ্যায় মোস্তাফিজুর তাঁকে নিজের ঘরে ডেকে নেন। সেখানে তাঁকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে ঘরের ভেতর থেকে ওই নারীর চিৎকার শুনে প্রতিবেশীরা জড়ো হন এবং পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মোস্তাফিজুরকে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় মামলা করেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, নারীর করা ধর্ষণচেষ্টার মামলায় মোস্তাফিজুর রহমান মাহাবুবকে গ্রেপ্তার করা হয়েছে।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তাঁকে কেউ জানায়নি। তবে অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

ট্যাগ : মির্জাগঞ্জ ধর্ষণচেষ্টার অভিযোগ জামায়াত নেতা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

পটুয়াখালীর মির্জাগঞ্জে তাবিজ দেওয়ার কথা বলে এক নারীকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. মোস্তাফিজুর রহমান মাহাবুব (৪৫) নামে স্থানীয় এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর চৈতা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মোস্তাফিজুর রহমান মাধবখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। পেশায় পল্লী চিকিৎসক তিনি; বাড়ির পাশে তাঁর একটি ওষুধের দোকান রয়েছে।

অভিযোগে ওই নারী জানান, তাঁর ভাইয়ের ছেলেকে তাবিজ দেওয়ার কথা বলে বৃহস্পতিবার সন্ধ্যায় মোস্তাফিজুর তাঁকে নিজের ঘরে ডেকে নেন। সেখানে তাঁকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে ঘরের ভেতর থেকে ওই নারীর চিৎকার শুনে প্রতিবেশীরা জড়ো হন এবং পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মোস্তাফিজুরকে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় মামলা করেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, নারীর করা ধর্ষণচেষ্টার মামলায় মোস্তাফিজুর রহমান মাহাবুবকে গ্রেপ্তার করা হয়েছে।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তাঁকে কেউ জানায়নি। তবে অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ