কিশোরগঞ্জের হোসেনপুরে লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক স্কুলছাত্র ও নৌবাহিনীর এক সদস্য গুরুতর আহত হয়েছেন।শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের গড়বিশুদিয়া বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।আহতরা হলেন জিনারী ইউনিয়নের চর হাজিপুর গ্রামের কাজী আব্দুল জলিলের ছেলে এবং হোসেনপুর পাইলট স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সানিক (১৬) ও হোগলাকান্দী গ্রামের বাবুলের ছেলে নৌবাহিনীর সদস্য সাজু (২২)।[BANGVIEWS-POST:2059]স্থানীয় সূত্র জানায়, তাঁরা মোটরসাইকেলে হাজিপুর থেকে হোসেনপুরের দিকে যাচ্ছিলেন। গড়বিশুদিয়া বাজার এলাকায় একটি লরিকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটির সঙ্গে লরির সংঘর্ষ হয়। এতে দুই আরোহী গুরুতর আহত হন।স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সাজুর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।হোসেনপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহজান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলটি জব্দ করে থানার হেফাজতে রাখা হয়েছে।