ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা

ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা
ডোনাল্ড ট্রাম্প । ছবি : সংগৃহিত
ফলো করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম এক কোটি ডলার ঘোষণা করেছে ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা।

ইরানপন্থি এই সংগঠনটি গত বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ট্রাম্পকে হত্যা করতে পারলে নির্ধারিত অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে।

বিবৃতিতে সংগঠনটি ট্রাম্পকে অপরাধী হিসেবে উল্লেখ করে দাবি করেছে, তাদের সদস্য ও সমর্থকদের কাছ থেকে পাওয়া অনুদানের অর্থ দিয়ে এই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

আইআরআইয়ের পক্ষ থেকে বলা হয়, ট্রাম্পকে হত্যা করতে সক্ষম ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী এই অর্থ পাওয়ার যোগ্য হবে।

বিবৃতিতে আরও বলা হয়, শিশু ও বিজ্ঞানীদের হত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিরোধ অব্যাহত থাকবে। সংগঠনটি তাদের যোদ্ধাদের মৃত্যুর প্রতিশোধ নেওয়াকে ‘বাধ্যতামূলক অঙ্গীকার’ হিসেবে উল্লেখ করেছে।

এদিকে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস হত্যাকাণ্ডে নিজের ভূমিকার কথা উল্লেখ করেন।

ট্রাম্পের এই বক্তব্যের পর ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ট্রাম্পকে হত্যার জন্য পুরস্কার ঘোষণার দাবিটি ওই সংগঠনের বক্তব্যের ওপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: গালফ নিউজ

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ইরাক আইআরআই

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম এক কোটি ডলার ঘোষণা করেছে ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা।

ইরানপন্থি এই সংগঠনটি গত বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ট্রাম্পকে হত্যা করতে পারলে নির্ধারিত অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে।

বিবৃতিতে সংগঠনটি ট্রাম্পকে অপরাধী হিসেবে উল্লেখ করে দাবি করেছে, তাদের সদস্য ও সমর্থকদের কাছ থেকে পাওয়া অনুদানের অর্থ দিয়ে এই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

আইআরআইয়ের পক্ষ থেকে বলা হয়, ট্রাম্পকে হত্যা করতে সক্ষম ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী এই অর্থ পাওয়ার যোগ্য হবে।

বিবৃতিতে আরও বলা হয়, শিশু ও বিজ্ঞানীদের হত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিরোধ অব্যাহত থাকবে। সংগঠনটি তাদের যোদ্ধাদের মৃত্যুর প্রতিশোধ নেওয়াকে ‘বাধ্যতামূলক অঙ্গীকার’ হিসেবে উল্লেখ করেছে।

এদিকে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস হত্যাকাণ্ডে নিজের ভূমিকার কথা উল্লেখ করেন।

ট্রাম্পের এই বক্তব্যের পর ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ট্রাম্পকে হত্যার জন্য পুরস্কার ঘোষণার দাবিটি ওই সংগঠনের বক্তব্যের ওপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: গালফ নিউজ

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ