ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অস্কারজয়ী অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের মৃত্যু

ছবি : সংগৃহিত
ফলো করুন

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার (১৭ জুলাই) তার এজেন্টের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

ডাবলিনে জন্ম নেওয়া ব্রেন্ডা ফ্রিকার মাত্র ১৯ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন। ১৯৬০-এর দশকে চলচ্চিত্র ও মঞ্চে অভিনয়ের মাধ্যমে শুরু হয় তার ক্যারিয়ার। পরে আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানেও তিনি নিজের দক্ষতার পরিচয় দেন।

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ সিনেমায় ব্রিজেট ফ্যাগন ব্রাউন চরিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে প্রশংসা পান ফ্রিকার। এই সিনেমার জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে অস্কার পুরস্কার অর্জন করেন। তিনিই ছিলেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী।

‘মাই লেফট ফুট’-এর সাফল্য আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়। সিনেমাটির পরিচালক জিম শেরিডান ফ্রিকারের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে তাকে অসাধারণ অভিনেত্রী ও শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী হিসেবে স্মরণ করেছেন।

আইরিশ সিনেমার পাশাপাশি হলিউডেও সফল ক্যারিয়ার গড়েছিলেন ব্রেন্ডা ফ্রিকার। ‘দ্য ফিল্ড’, ‘সো আই ম্যারিড অ্যান অ্যাক্স মার্ডারার’, ‘এ টাইম টু কিল’ এবং জনপ্রিয় সিনেমা ‘হোম অ্যালোন ২’-এ তার অভিনয় দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত।

‘হোম অ্যালোন ২’ সিনেমায় ম্যাকোলে কালকিনের সঙ্গে দয়ালু ‘পিজন লেডি’ চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

ব্যক্তিজীবনে ফ্রিকার ছিলেন প্রচারবিমুখ ও রসবোধসম্পন্ন মানুষ। অস্কার জয়ের পরও তিনি খ্যাতি নিয়ে অহংকার করতেন না। তার ঘনিষ্ঠজনদের মতে, অভিনয়ের প্রতি ভালোবাসা ও নিজের স্বতন্ত্র ব্যক্তিত্বের কারণেই তিনি সবার কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

ট্যাগ : হলিউড অস্কার ব্রেন্ডা ফ্রিকার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার (১৭ জুলাই) তার এজেন্টের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

ডাবলিনে জন্ম নেওয়া ব্রেন্ডা ফ্রিকার মাত্র ১৯ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন। ১৯৬০-এর দশকে চলচ্চিত্র ও মঞ্চে অভিনয়ের মাধ্যমে শুরু হয় তার ক্যারিয়ার। পরে আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানেও তিনি নিজের দক্ষতার পরিচয় দেন।

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ সিনেমায় ব্রিজেট ফ্যাগন ব্রাউন চরিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে প্রশংসা পান ফ্রিকার। এই সিনেমার জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে অস্কার পুরস্কার অর্জন করেন। তিনিই ছিলেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী।

‘মাই লেফট ফুট’-এর সাফল্য আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়। সিনেমাটির পরিচালক জিম শেরিডান ফ্রিকারের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে তাকে অসাধারণ অভিনেত্রী ও শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী হিসেবে স্মরণ করেছেন।

আইরিশ সিনেমার পাশাপাশি হলিউডেও সফল ক্যারিয়ার গড়েছিলেন ব্রেন্ডা ফ্রিকার। ‘দ্য ফিল্ড’, ‘সো আই ম্যারিড অ্যান অ্যাক্স মার্ডারার’, ‘এ টাইম টু কিল’ এবং জনপ্রিয় সিনেমা ‘হোম অ্যালোন ২’-এ তার অভিনয় দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত।

‘হোম অ্যালোন ২’ সিনেমায় ম্যাকোলে কালকিনের সঙ্গে দয়ালু ‘পিজন লেডি’ চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

ব্যক্তিজীবনে ফ্রিকার ছিলেন প্রচারবিমুখ ও রসবোধসম্পন্ন মানুষ। অস্কার জয়ের পরও তিনি খ্যাতি নিয়ে অহংকার করতেন না। তার ঘনিষ্ঠজনদের মতে, অভিনয়ের প্রতি ভালোবাসা ও নিজের স্বতন্ত্র ব্যক্তিত্বের কারণেই তিনি সবার কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ