ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

২০২৬ বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি ১৭ মিনিটেই সীমাবদ্ধ রাখলো ফিফা

শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের জমকালো পারফরম্যান্সসহ মাঠ সংস্কারের জন্য সময় বরাদ্দ

২০২৬ বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি ১৭ মিনিটেই সীমাবদ্ধ রাখলো ফিফা
২০২৬ বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে | Source: Ittefaq
ফলো করুন

২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনা ও স্পেনের মুখোমুখি লড়াই হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববার, ১৯ জুলাই। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিশ্চিত করেছে, এই ফাইনালের হাফটাইম বিরতি ১৭ মিনিটের বেশি হবে না।

আগে গুজব শোনা গিয়েছিল, তারকা শিল্পীদের পারফরম্যান্সের কারণে বিরতি ২৫ মিনিট বা তার বেশি হতে পারে। তবে ফিফা জানায়, প্রচলিত ১৫ মিনিটের সঙ্গে মাত্র দুই মিনিটের অতিরিক্ত সময় যোগ করা হয়েছে। এর মধ্যে ১১ মিনিট সঙ্গীত পরিবেশনায় ব্যয় হবে, যেখানে বিশ্বখ্যাত তারকা শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার মঞ্চ মাতাবেন। বাকি ৬ মিনিট মাঠের ঘাসের যত্ন নেওয়া এবং মঞ্চ স্থাপন-অপসারণের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

ফাইনালের মাঠে ঘাস শুষ্ক ও ধীরগতির হওয়া নিয়ে আগেই স্পেন উদ্বেগ প্রকাশ করেছিল। সেই কারণে বিরতির সময় মাঠে পানি সেচের মাধ্যমে ঘাসের অবস্থা ঠিক রাখার পরিকল্পনা রয়েছে।

সর্বোচ্চ গরমের কথা বিবেচনায় রেখে বিশ্বকাপ চলাকালীন চালু থাকা 'হাইড্রেশন ব্রেক' বা পানি পান করার বিরতি নিয়ম ফাইনালে চালু থাকবে। খেলোয়াড়রা প্রতিটি অর্ধায়ে একটি করে, মোট দুটি হাইড্রেশন ব্রেক পাবেন।

ফিফা বলেছে, সময় ও পারফরম্যান্সের ভারসাম্য বজায় রাখতে এতটুকু বিরতি নির্ধারণ করা হয়েছে যাতে মূল লড়াইয়ে দীর্ঘসূত্রতা না ঘটে। ফুটবল ভক্তরা এখন শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের পারফরম্যান্সসহ মাঠের লড়াইয়ের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।

সূত্র: ইত্তেফাক

ট্যাগ : আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ শাকিরা স্পেন জাস্টিন বিবার হাফটাইম বিরতি ২০২৬ বিশ্বকাপ ম্যাডোনা মেটলাইফ স্টেডিয়াম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

২০২৬ বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি ১৭ মিনিটেই সীমাবদ্ধ রাখলো ফিফা

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনা ও স্পেনের মুখোমুখি লড়াই হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববার, ১৯ জুলাই। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিশ্চিত করেছে, এই ফাইনালের হাফটাইম বিরতি ১৭ মিনিটের বেশি হবে না।

আগে গুজব শোনা গিয়েছিল, তারকা শিল্পীদের পারফরম্যান্সের কারণে বিরতি ২৫ মিনিট বা তার বেশি হতে পারে। তবে ফিফা জানায়, প্রচলিত ১৫ মিনিটের সঙ্গে মাত্র দুই মিনিটের অতিরিক্ত সময় যোগ করা হয়েছে। এর মধ্যে ১১ মিনিট সঙ্গীত পরিবেশনায় ব্যয় হবে, যেখানে বিশ্বখ্যাত তারকা শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার মঞ্চ মাতাবেন। বাকি ৬ মিনিট মাঠের ঘাসের যত্ন নেওয়া এবং মঞ্চ স্থাপন-অপসারণের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

ফাইনালের মাঠে ঘাস শুষ্ক ও ধীরগতির হওয়া নিয়ে আগেই স্পেন উদ্বেগ প্রকাশ করেছিল। সেই কারণে বিরতির সময় মাঠে পানি সেচের মাধ্যমে ঘাসের অবস্থা ঠিক রাখার পরিকল্পনা রয়েছে।

সর্বোচ্চ গরমের কথা বিবেচনায় রেখে বিশ্বকাপ চলাকালীন চালু থাকা 'হাইড্রেশন ব্রেক' বা পানি পান করার বিরতি নিয়ম ফাইনালে চালু থাকবে। খেলোয়াড়রা প্রতিটি অর্ধায়ে একটি করে, মোট দুটি হাইড্রেশন ব্রেক পাবেন।

ফিফা বলেছে, সময় ও পারফরম্যান্সের ভারসাম্য বজায় রাখতে এতটুকু বিরতি নির্ধারণ করা হয়েছে যাতে মূল লড়াইয়ে দীর্ঘসূত্রতা না ঘটে। ফুটবল ভক্তরা এখন শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের পারফরম্যান্সসহ মাঠের লড়াইয়ের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।

সূত্র: ইত্তেফাক

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ