ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম অপরিবর্তিত: বিদ্যুৎমন্ত্রী

ফাইল ছবি
ফলো করুন

প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের স্বার্থ বিবেচনায় রেখে মাসিক ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (১৭ জুলাই) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন, শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ এবং ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, সাধারণত গ্রামীণ এলাকার অধিকাংশ পরিবার মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে না। তাই এই শ্রেণির গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না পড়ে, সে বিষয়টি বিবেচনায় রেখেই সরকার বিদ্যুতের এই মূল্যসীমা নির্ধারণ করেছে।

তিনি বলেন, সরকার একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক উদ্যোগের পাশাপাশি ফ্যামিলি কার্ড কর্মসূচিও পরিচালিত হচ্ছে।

জ্বালানি খাত নিয়ে বক্তব্যে বিদ্যুৎমন্ত্রী বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তিনি বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনে অতিরিক্ত জ্বালানি আমদানির প্রয়োজন হয় না। ফলে এ প্রকল্প বাস্তবায়িত হলে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতা কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, পরীক্ষার পরিবেশ ও নিয়মকানুনকে কেন্দ্র করে আন্দোলনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে। এ বিষয়ে তিনি নিজের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খানের সভাপতিত্বে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : বিদ্যুত ইকবাল হাসান মাহমুদ টুকু

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম অপরিবর্তিত: বিদ্যুৎমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের স্বার্থ বিবেচনায় রেখে মাসিক ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (১৭ জুলাই) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন, শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ এবং ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, সাধারণত গ্রামীণ এলাকার অধিকাংশ পরিবার মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে না। তাই এই শ্রেণির গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না পড়ে, সে বিষয়টি বিবেচনায় রেখেই সরকার বিদ্যুতের এই মূল্যসীমা নির্ধারণ করেছে।

তিনি বলেন, সরকার একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক উদ্যোগের পাশাপাশি ফ্যামিলি কার্ড কর্মসূচিও পরিচালিত হচ্ছে।

জ্বালানি খাত নিয়ে বক্তব্যে বিদ্যুৎমন্ত্রী বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তিনি বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনে অতিরিক্ত জ্বালানি আমদানির প্রয়োজন হয় না। ফলে এ প্রকল্প বাস্তবায়িত হলে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতা কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, পরীক্ষার পরিবেশ ও নিয়মকানুনকে কেন্দ্র করে আন্দোলনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে। এ বিষয়ে তিনি নিজের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খানের সভাপতিত্বে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ