ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভালুকায় মাদক কারবারের অভিযোগে মা-ছেলে আটক

সংগৃহীত ছবি
ফলো করুন

ময়মনসিংহের ভালুকায় মাদক কারবারের অভিযোগকে কেন্দ্র করে মা ও ছেলেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। পরে তাদের বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আওলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে গ্রামের মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে একত্রিত করা হয়। পরে জামাল ড্রাইভারের ছেলে পারভেজ (২৫) ও তার মা পারভীন আক্তারকে (৪০) আটক করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের অভিযোগ, পারভেজ, তার মা ও জামাল ড্রাইভারের শ্যালক দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। একাধিকবার সতর্ক করার পরও তারা তা বন্ধ করেননি বলে দাবি করেন এলাকাবাসী।

পরে উত্তেজিত লোকজন পারভেজের বসতঘরে আগুন দেয়। এতে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, পারভেজ ও তার মা পারভীন আক্তারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ভালুকায় মাদক কারবারের অভিযোগে মা-ছেলে আটক

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

ময়মনসিংহের ভালুকায় মাদক কারবারের অভিযোগকে কেন্দ্র করে মা ও ছেলেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। পরে তাদের বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আওলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে গ্রামের মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে একত্রিত করা হয়। পরে জামাল ড্রাইভারের ছেলে পারভেজ (২৫) ও তার মা পারভীন আক্তারকে (৪০) আটক করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের অভিযোগ, পারভেজ, তার মা ও জামাল ড্রাইভারের শ্যালক দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। একাধিকবার সতর্ক করার পরও তারা তা বন্ধ করেননি বলে দাবি করেন এলাকাবাসী।

পরে উত্তেজিত লোকজন পারভেজের বসতঘরে আগুন দেয়। এতে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, পারভেজ ও তার মা পারভীন আক্তারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ