ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

একসঙ্গে মরার সিদ্ধান্ত যমুনায় ঝাঁপ প্রেমিকের, পালিয়ে গেলেন প্রেমিকা

সংগৃহীত ছবি
ফলো করুন

একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে যমুনা নদীর সেতুতে গিয়েছিলেন প্রেমিক-প্রেমিকা। তবে শেষ মুহূর্তে বদলে যায় পরিস্থিতি। প্রেমিক নদীতে ঝাঁপ দিলেও প্রেমিকা তা না করে ঘটনাস্থল ছেড়ে চলে যান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরি দলের অভিযানে ওই যুবককে জীবিত উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া যুবকের নাম আনু গুপ্তা। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ওই যুগল আগে থেকেই একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন।

সেতুতে দাঁড়িয়ে শেষবারের মতো কথা বলার পর আনু গুপ্তা নদীতে ঝাঁপ দেন। তবে সঙ্গে থাকা তরুণী নদীতে না নেমে ঘটনাস্থল ছেড়ে চলে যান।

খবর পেয়ে পুলিশ ও ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আনু গুপ্তাকে নদী থেকে জীবিত উদ্ধার করা হয়।

পরে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই তরুণীর পরিচয় শনাক্ত ও তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

ট্যাগ : ভারত উত্তর প্রদেশ প্রয়াগরাজ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

একসঙ্গে মরার সিদ্ধান্ত যমুনায় ঝাঁপ প্রেমিকের, পালিয়ে গেলেন প্রেমিকা

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে যমুনা নদীর সেতুতে গিয়েছিলেন প্রেমিক-প্রেমিকা। তবে শেষ মুহূর্তে বদলে যায় পরিস্থিতি। প্রেমিক নদীতে ঝাঁপ দিলেও প্রেমিকা তা না করে ঘটনাস্থল ছেড়ে চলে যান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরি দলের অভিযানে ওই যুবককে জীবিত উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া যুবকের নাম আনু গুপ্তা। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ওই যুগল আগে থেকেই একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন।

সেতুতে দাঁড়িয়ে শেষবারের মতো কথা বলার পর আনু গুপ্তা নদীতে ঝাঁপ দেন। তবে সঙ্গে থাকা তরুণী নদীতে না নেমে ঘটনাস্থল ছেড়ে চলে যান।

খবর পেয়ে পুলিশ ও ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আনু গুপ্তাকে নদী থেকে জীবিত উদ্ধার করা হয়।

পরে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই তরুণীর পরিচয় শনাক্ত ও তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ