একসঙ্গে মরার সিদ্ধান্ত যমুনায় ঝাঁপ প্রেমিকের, পালিয়ে গেলেন প্রেমিকা
একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে যমুনা নদীর সেতুতে গিয়েছিলেন প্রেমিক-প্রেমিকা। তবে শেষ মুহূর্তে বদলে যায় পরিস্থিতি। প্রেমিক নদীতে ঝাঁপ দিলেও প্রেমিকা তা না করে ঘটনাস্থল ছেড়ে চলে যান।বৃহস্পতিবার (১৬ জুলাই) ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরি দলের অভিযানে ওই যুবককে জীবিত উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া যুবকের নাম আনু গুপ্তা। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ওই যুগল আগে থেকেই একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন।[BANGVIEWS-POST:1963]সেতুতে দাঁড়িয়ে শেষবারের মতো কথা বলার পর আনু গুপ্তা নদীতে ঝাঁপ দেন। তবে সঙ্গে থাকা তরুণী নদীতে না নেমে ঘটনাস্থল ছেড়ে চলে যান।খবর পেয়ে পুলিশ ও ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আনু গুপ্তাকে নদী থেকে জীবিত উদ্ধার করা হয়।পরে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ।ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই তরুণীর পরিচয় শনাক্ত ও তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
সূত্র: ইন্ডিয়া টুডে