ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল পরিচালনায় সেই আলোচিত রেফারি

ছবি: সংগৃহীত
ফলো করুন

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার মহারণ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ।

বাংলাদেশ সময় ২০ জুলাই দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ। ম্যাচের প্রধান রেফারি হিসেবে থাকবেন ৪৬ বছর বয়সী ভিনচিচ।

২০১০ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে ২০২৩ উয়েফা নেশনস লিগের সেমিফাইনাল এবং ২০২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পরিচালনা করেছেন এই স্লোভেনিয়ান রেফারি।

তবে ভিনচিচের ক্যারিয়ারে রয়েছে একটি আলোচিত অধ্যায়। ২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনায় একটি পুলিশ অভিযানের সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। ওই অভিযানে মাদক, পতিতাবৃত্তি ও অস্ত্র চক্রের সন্দেহে অভিযান চালানো হয়।

পুলিশের অভিযানে কয়েকজন নারী-পুরুষ, কোকেন, আগ্নেয়াস্ত্র, বুলেটপ্রুফ জ্যাকেট ও নগদ অর্থ উদ্ধার করা হয়। তবে ভিনচিচ শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, তিনি শুধু পরিচিত একজনের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন এবং ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না।

পরে স্লোভেনিয়া ফুটবল ফেডারেশনও তার পাশে দাঁড়ায় এবং জানায়, তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। এরপর থেকে তিনি নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করে আসছেন।

২০২৬ বিশ্বকাপে এটি হবে ভিনচিচের ষষ্ঠ ম্যাচ। এর আগে তিনি ব্রাজিল-মরক্কো, জর্ডান-আলজেরিয়া ও মেক্সিকো-ইকুয়েডরসহ কয়েকটি ম্যাচ পরিচালনা করেছেন।

ফাইনালে তার সহকারী হিসেবে থাকবেন টমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন জর্ডানের আদহাম মাখাদমেহ।

ট্যাগ : আর্জেন্টিনা ফুটবল দল স্পেন ফুটবল দল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল পরিচালনায় সেই আলোচিত রেফারি

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার মহারণ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ।

বাংলাদেশ সময় ২০ জুলাই দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ। ম্যাচের প্রধান রেফারি হিসেবে থাকবেন ৪৬ বছর বয়সী ভিনচিচ।

২০১০ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে ২০২৩ উয়েফা নেশনস লিগের সেমিফাইনাল এবং ২০২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পরিচালনা করেছেন এই স্লোভেনিয়ান রেফারি।

তবে ভিনচিচের ক্যারিয়ারে রয়েছে একটি আলোচিত অধ্যায়। ২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনায় একটি পুলিশ অভিযানের সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। ওই অভিযানে মাদক, পতিতাবৃত্তি ও অস্ত্র চক্রের সন্দেহে অভিযান চালানো হয়।

পুলিশের অভিযানে কয়েকজন নারী-পুরুষ, কোকেন, আগ্নেয়াস্ত্র, বুলেটপ্রুফ জ্যাকেট ও নগদ অর্থ উদ্ধার করা হয়। তবে ভিনচিচ শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, তিনি শুধু পরিচিত একজনের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন এবং ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না।

পরে স্লোভেনিয়া ফুটবল ফেডারেশনও তার পাশে দাঁড়ায় এবং জানায়, তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। এরপর থেকে তিনি নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করে আসছেন।

২০২৬ বিশ্বকাপে এটি হবে ভিনচিচের ষষ্ঠ ম্যাচ। এর আগে তিনি ব্রাজিল-মরক্কো, জর্ডান-আলজেরিয়া ও মেক্সিকো-ইকুয়েডরসহ কয়েকটি ম্যাচ পরিচালনা করেছেন।

ফাইনালে তার সহকারী হিসেবে থাকবেন টমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন জর্ডানের আদহাম মাখাদমেহ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ