ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

আদালতে সালমান এফ রহমান। ছবি: সংগৃহীত
ফলো করুন

১১২ কোটি টাকার চেক ডিজঅনারের একটি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এক হাজার টাকার মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী মোহাদ্দেসুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মামলার অন্য আসামিরা আগেই জামিন পেয়েছেন।

মামলার নথি অনুযায়ী, চলতি বছরের ৯ জানুয়ারি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের প্রিন্সিপাল অফিসার উজ্জ্বল মণ্ডল বাদী হয়ে মামলাটি করেন। এতে পাঁচটি প্রতিষ্ঠান ও ১০ জন ব্যক্তিকে আসামি করা হয়।

অভিযোগে বলা হয়েছে, ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ার পর বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের পক্ষ থেকে ১১২ কোটি টাকার একটি চেক দেওয়া হয়।

২০২৫ সালের ১৯ নভেম্বর চেকটি এক্সিম ব্যাংকের করপোরেট শাখায় জমা দেওয়া হলে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় ‘ইনসাফিসিয়েন্ট ফান্ড’ উল্লেখ করে সেটি ফেরত দেওয়া হয়।

এরপর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ও ১৪০ ধারা অনুযায়ী নিবন্ধিত ডাকযোগে ৩০ দিনের মধ্যে অর্থ পরিশোধের আইনি নোটিশ পাঠানো হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ করা হয়নি বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন এসকর্প হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শায়ান ফজলুর রহমান, বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের পরিচালক মাহফুজুর রহমান, প্রধান অর্থ কর্মকর্তা ইমরান মণ্ডল ও নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান।

এ ছাড়া এএফআর হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাশকুরা খানম, পরিচালক মো. সাইফুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক আবু নাঈম মোহাম্মদ সালেহীন, পরিচালক মো. মোস্তাফিজুর রহমান তানভীর এবং বেক্সিমকো হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যানের ছেলে এ এস এফ রহমানও আসামি হিসেবে রয়েছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ আগস্ট সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, দুর্নীতি ও অন্যান্য অভিযোগে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

ট্যাগ : আইন আদালত জামিন সালমান এফ রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

১১২ কোটি টাকার চেক ডিজঅনারের একটি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এক হাজার টাকার মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী মোহাদ্দেসুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মামলার অন্য আসামিরা আগেই জামিন পেয়েছেন।

মামলার নথি অনুযায়ী, চলতি বছরের ৯ জানুয়ারি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের প্রিন্সিপাল অফিসার উজ্জ্বল মণ্ডল বাদী হয়ে মামলাটি করেন। এতে পাঁচটি প্রতিষ্ঠান ও ১০ জন ব্যক্তিকে আসামি করা হয়।

অভিযোগে বলা হয়েছে, ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ার পর বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের পক্ষ থেকে ১১২ কোটি টাকার একটি চেক দেওয়া হয়।

২০২৫ সালের ১৯ নভেম্বর চেকটি এক্সিম ব্যাংকের করপোরেট শাখায় জমা দেওয়া হলে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় ‘ইনসাফিসিয়েন্ট ফান্ড’ উল্লেখ করে সেটি ফেরত দেওয়া হয়।

এরপর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ও ১৪০ ধারা অনুযায়ী নিবন্ধিত ডাকযোগে ৩০ দিনের মধ্যে অর্থ পরিশোধের আইনি নোটিশ পাঠানো হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ করা হয়নি বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন এসকর্প হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শায়ান ফজলুর রহমান, বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের পরিচালক মাহফুজুর রহমান, প্রধান অর্থ কর্মকর্তা ইমরান মণ্ডল ও নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান।

এ ছাড়া এএফআর হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাশকুরা খানম, পরিচালক মো. সাইফুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক আবু নাঈম মোহাম্মদ সালেহীন, পরিচালক মো. মোস্তাফিজুর রহমান তানভীর এবং বেক্সিমকো হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যানের ছেলে এ এস এফ রহমানও আসামি হিসেবে রয়েছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ আগস্ট সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, দুর্নীতি ও অন্যান্য অভিযোগে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ