গত মাসে ভেনিজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৭৩৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ হাজার ৭৪০ জন।
মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানান।
তিনি বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এক লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ২০ হাজার ৯০৩ জনের জন্য ১০৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।
রদ্রিগেজ জানান, এখনো ১৭ হাজার ৯০৭ জন মানুষ স্থায়ী আবাসন থেকে বঞ্চিত রয়েছেন। ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি পুরোপুরি ধসে পড়েছে।
গত ২৪ জুন ভেনিজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি
মন্তব্যসমূহ