গত মাসে ভেনিজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৭৩৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ হাজার ৭৪০ জন।মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানান।তিনি বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এক লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ২০ হাজার ৯০৩ জনের জন্য ১০৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।[BANGVIEWS-POST:1834]রদ্রিগেজ জানান, এখনো ১৭ হাজার ৯০৭ জন মানুষ স্থায়ী আবাসন থেকে বঞ্চিত রয়েছেন। ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি পুরোপুরি ধসে পড়েছে।গত ২৪ জুন ভেনিজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি