ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তারের সাবেক আমিরের মৃত্যুতে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

সংগৃহীত ছবি
ফলো করুন

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে আজ বুধবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে জানায়, রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এ ছাড়া বিদেশে বাংলাদেশের সব মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, আধুনিক কাতারের অন্যতম স্থপতি, বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু শেখ হামাদ বিন খলিফা আল থানি গত ১২ জুলাই ইন্তেকাল করেন।

রাষ্ট্রীয় শোক উপলক্ষে দেশের সব মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর শাসনামলে কাতারের অর্থনৈতিক ও কূটনৈতিক অবস্থান উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়।

ট্যাগ : কাতার শোক আরব আমিরাত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

তারের সাবেক আমিরের মৃত্যুতে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে আজ বুধবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে জানায়, রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এ ছাড়া বিদেশে বাংলাদেশের সব মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, আধুনিক কাতারের অন্যতম স্থপতি, বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু শেখ হামাদ বিন খলিফা আল থানি গত ১২ জুলাই ইন্তেকাল করেন।

রাষ্ট্রীয় শোক উপলক্ষে দেশের সব মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর শাসনামলে কাতারের অর্থনৈতিক ও কূটনৈতিক অবস্থান উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ