ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জনগণ পাশে থাকলে কোনো বাধাই মানব না: প্রধানমন্ত্রী

সংগৃহীত
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান বিএনপি সরকারের সব রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। জনগণের সমর্থন ও সহযোগিতা যত দিন থাকবে, তত দিন বিএনপি কোনো বাধাই মানবে না।

সোমবার সকালে বরিশালের গৌরনদীর বাটাজোরে ফ্যামিলি কার্ড পাওয়া নারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, সামনে এগিয়ে নিতে চাই। জনগণকে সঙ্গে নিয়েই একদিন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, ইনশাআল্লাহ।”

বক্তব্যের শুরুতে ফ্যামিলি কার্ড পাওয়া নারীদের অভিজ্ঞতা জানতে চান প্রধানমন্ত্রী। এ সময় পারুল আখতার নামে এক নারী জানান, কার্ডটি পাওয়ার পর তাঁর সংসারের অভাব কিছুটা দূর হয়েছে এবং তিনি উপকৃত হয়েছেন।

তারেক রহমান বলেন, বাটাজোরে প্রায় ৬০০ পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে। এখনো যারা কার্ড পায়নি, পর্যায়ক্রমে তাদের কাছেও তা পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, “সারা দেশের প্রায় চার কোটি পরিবারের নারীপ্রধানের হাতে ধীরে ধীরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। আগামী পাঁচ বছরে সব পরিবারের কাছে কার্ড পৌঁছে দেওয়ার চেষ্টা করব।”

প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা সংসার পরিচালনায় সুবিধা পাওয়ার পাশাপাশি শিক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রেও শক্তিশালী হবেন। এ কর্মসূচি সমাজে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দেশের নারীসমাজকে সরকারের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার সহযোগিতা থাকলে পর্যায়ক্রমে সারা দেশে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তারেক রহমান আরও বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ হাজার বছর ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। ধর্মীয় ভেদাভেদ না করে মানবিকতার ভিত্তিতে সবাইকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠন করতে চায় সরকার।

তিনি বলেন, “আমরা বলে থাকি, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’ এবার বলতে চাই, ‘করব কাজ, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ।’ সবাই যাতে ভালোভাবে বাঁচতে পারে, সেটিই বর্তমান সরকারের রাজনীতি, লক্ষ্য ও উদ্দেশ্য।”

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী গৌরনদী থেকে বরিশালের উদ্দেশে রওনা হন। সেখানে ত্রিশ গোডাউন বধ্যভূমিসংলগ্ন সাগরদী খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

ট্যাগ : তথ্যমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

জনগণ পাশে থাকলে কোনো বাধাই মানব না: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান বিএনপি সরকারের সব রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। জনগণের সমর্থন ও সহযোগিতা যত দিন থাকবে, তত দিন বিএনপি কোনো বাধাই মানবে না।

সোমবার সকালে বরিশালের গৌরনদীর বাটাজোরে ফ্যামিলি কার্ড পাওয়া নারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, সামনে এগিয়ে নিতে চাই। জনগণকে সঙ্গে নিয়েই একদিন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, ইনশাআল্লাহ।”

বক্তব্যের শুরুতে ফ্যামিলি কার্ড পাওয়া নারীদের অভিজ্ঞতা জানতে চান প্রধানমন্ত্রী। এ সময় পারুল আখতার নামে এক নারী জানান, কার্ডটি পাওয়ার পর তাঁর সংসারের অভাব কিছুটা দূর হয়েছে এবং তিনি উপকৃত হয়েছেন।

তারেক রহমান বলেন, বাটাজোরে প্রায় ৬০০ পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে। এখনো যারা কার্ড পায়নি, পর্যায়ক্রমে তাদের কাছেও তা পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, “সারা দেশের প্রায় চার কোটি পরিবারের নারীপ্রধানের হাতে ধীরে ধীরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। আগামী পাঁচ বছরে সব পরিবারের কাছে কার্ড পৌঁছে দেওয়ার চেষ্টা করব।”

প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা সংসার পরিচালনায় সুবিধা পাওয়ার পাশাপাশি শিক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রেও শক্তিশালী হবেন। এ কর্মসূচি সমাজে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দেশের নারীসমাজকে সরকারের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার সহযোগিতা থাকলে পর্যায়ক্রমে সারা দেশে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তারেক রহমান আরও বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ হাজার বছর ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। ধর্মীয় ভেদাভেদ না করে মানবিকতার ভিত্তিতে সবাইকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠন করতে চায় সরকার।

তিনি বলেন, “আমরা বলে থাকি, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’ এবার বলতে চাই, ‘করব কাজ, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ।’ সবাই যাতে ভালোভাবে বাঁচতে পারে, সেটিই বর্তমান সরকারের রাজনীতি, লক্ষ্য ও উদ্দেশ্য।”

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী গৌরনদী থেকে বরিশালের উদ্দেশে রওনা হন। সেখানে ত্রিশ গোডাউন বধ্যভূমিসংলগ্ন সাগরদী খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ