প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর ঘিরে মাদারীপুরেও উৎসবের আমেজ বিরাজ করছে। তাঁকে শুভেচ্ছা জানাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে জড়ো হয়েছেন বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা।সোমবার (১৩ জুলাই) সকালে সড়কপথে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশালে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর।[BANGVIEWS-POST:1668]প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার খবরে ভোর থেকেই শিবচরের পাঁচ্চর গোলচত্বরে অবস্থান নেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বাসস্ট্যান্ডসহ ভাঙ্গা পর্যন্ত বিভিন্ন স্থানেও সমর্থকেরা জড়ো হন।স্থানীয় নেতা-কর্মীরা জানান, প্রধানমন্ত্রীকে একনজর দেখা ও শুভেচ্ছা জানানোর জন্য তাঁরা মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন। শিবচর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পাশাপাশি তৃণমূলের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ সমর্থক এতে অংশ নেন।শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে এলাকার নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে অন্য রকম আনন্দ বিরাজ করছে। তাঁকে শুভেচ্ছা জানাতেই সবাই সড়কের পাশে জড়ো হয়েছেন।[BANGVIEWS-POST:1666]উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. সোহেল রানা বলেন, প্রধানমন্ত্রীর প্রতি ভালোবাসা ও আবেগ থেকেই নেতা-কর্মী ও সমর্থকেরা মহাসড়কে এসেছেন।