ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জুলাই শহীদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত
ফলো করুন

জুলাই গণঅভ্যুত্থানে নিহত আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা ক্যান্সারে আক্রান্ত ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাদের সঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জিসানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসা বিষয়ে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি ফাতেমা তুজ জোহরাকে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দেন তিনি।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান ফাতেমা তুজ জোহরার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। ওই ঘটনার দুই সপ্তাহ পর তার ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানের ক্যান্সার ধরা পড়ে। এরপর কয়েক মাসের ব্যবধানে পরিবারের কর্তা মারা গেলে পরিবারটি আর্থিক ও মানসিক সংকটে পড়ে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, পরিবারটির সংকটময় সময়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে জিসানের চিকিৎসা শুরু হয়। সে সময় সংগঠনটির আহ্বায়ক এবং বর্তমান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের তত্ত্বাবধানে চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।

এছাড়া তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকাল থেকেই জিসানের চিকিৎসার অগ্রগতি নিয়মিত খোঁজ নিতেন। বর্তমানে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানেই তার চিকিৎসা-সংক্রান্ত সহায়তা অব্যাহত রয়েছে।

ট্যাগ : বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

জুলাই শহীদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানে নিহত আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা ক্যান্সারে আক্রান্ত ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাদের সঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জিসানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসা বিষয়ে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি ফাতেমা তুজ জোহরাকে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দেন তিনি।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান ফাতেমা তুজ জোহরার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। ওই ঘটনার দুই সপ্তাহ পর তার ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানের ক্যান্সার ধরা পড়ে। এরপর কয়েক মাসের ব্যবধানে পরিবারের কর্তা মারা গেলে পরিবারটি আর্থিক ও মানসিক সংকটে পড়ে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, পরিবারটির সংকটময় সময়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে জিসানের চিকিৎসা শুরু হয়। সে সময় সংগঠনটির আহ্বায়ক এবং বর্তমান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের তত্ত্বাবধানে চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।

এছাড়া তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকাল থেকেই জিসানের চিকিৎসার অগ্রগতি নিয়মিত খোঁজ নিতেন। বর্তমানে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানেই তার চিকিৎসা-সংক্রান্ত সহায়তা অব্যাহত রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ