ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ২৮

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইউক্রেনের রাজধানী কিয়েভ, দক্ষিণাঞ্চলের জাপোরিজ্জিয়া এবং সীমান্তবর্তী সুমি অঞ্চলে সোমবার ভোরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের সরকারি কর্মকর্তারা।

সরকারি তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১৮ জন কিয়েভ শহরের বাসিন্দা এবং ৬ জন রাজধানীর আশপাশের উপশহর এলাকার বাসিন্দা। এছাড়া জাপোরিজ্জিয়া ও সুমি অঞ্চলে ২ জন করে প্রাণ হারিয়েছেন।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, হামলায় রুশ বাহিনী মোট ২৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৩৭টি ক্রুজ ও অন্যান্য ধরনের ক্ষেপণাস্ত্র এবং ৩৫১টি বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে। প্রতিরক্ষা বাহিনী অধিকাংশ ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়নি।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, রাজধানী কিয়েভে অন্তত ৩০টি বহুতল আবাসিক ভবন গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

হামলার পর দেওয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি যুক্তরাষ্ট্রের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম উৎপাদনের জন্য প্রয়োজনীয় লাইসেন্স প্রদানের আহ্বান জানান।

জেলেনস্কি বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত জরুরি। তার দাবি, প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা ইউক্রেনের রয়েছে এবং যুক্তরাষ্ট্রের অনুমোদন পেলে দেশটি নিজস্ব উৎপাদনের মাধ্যমে শুধু নিজেদের নিরাপত্তাই নয়, মিত্র দেশগুলোকেও সহায়তা করতে পারবে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ইউক্রেন রাশিয়া ভ্লাদিমির জেলেনস্কি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ২৮

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

ইউক্রেনের রাজধানী কিয়েভ, দক্ষিণাঞ্চলের জাপোরিজ্জিয়া এবং সীমান্তবর্তী সুমি অঞ্চলে সোমবার ভোরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের সরকারি কর্মকর্তারা।

সরকারি তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১৮ জন কিয়েভ শহরের বাসিন্দা এবং ৬ জন রাজধানীর আশপাশের উপশহর এলাকার বাসিন্দা। এছাড়া জাপোরিজ্জিয়া ও সুমি অঞ্চলে ২ জন করে প্রাণ হারিয়েছেন।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, হামলায় রুশ বাহিনী মোট ২৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৩৭টি ক্রুজ ও অন্যান্য ধরনের ক্ষেপণাস্ত্র এবং ৩৫১টি বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে। প্রতিরক্ষা বাহিনী অধিকাংশ ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়নি।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, রাজধানী কিয়েভে অন্তত ৩০টি বহুতল আবাসিক ভবন গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

হামলার পর দেওয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি যুক্তরাষ্ট্রের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম উৎপাদনের জন্য প্রয়োজনীয় লাইসেন্স প্রদানের আহ্বান জানান।

জেলেনস্কি বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত জরুরি। তার দাবি, প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা ইউক্রেনের রয়েছে এবং যুক্তরাষ্ট্রের অনুমোদন পেলে দেশটি নিজস্ব উৎপাদনের মাধ্যমে শুধু নিজেদের নিরাপত্তাই নয়, মিত্র দেশগুলোকেও সহায়তা করতে পারবে।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ