ঢাকা, বাংলাদেশ
২৭° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষা হবে মাদারীপুর ও ফরিদপুরে

গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষা হবে মাদারীপুর ও ফরিদপুরে
ফাইল ছবি
ফলো করুন

গোপালগঞ্জের পাঁচটি কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি সম্পূরক বা সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। পরীক্ষার উপযুক্ত পরিবেশ না থাকায় এসব কেন্দ্রের পরীক্ষা পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

রোববার (২৯ নভেম্বর) শিক্ষা বোর্ডের জারি করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে গোপালগঞ্জের পাঁচটি কেন্দ্রের পরিবর্তে মাদারীপুরের রাজৈর এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থায় গোপালগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা মাদারীপুরের সরকারি রাজৈর কপালী যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজ উপকেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।

কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ কেন্দ্রের পরীক্ষা নেওয়া হবে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে।

অন্যদিকে কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে মাদারীপুরের রাজৈর সরকারি কলেজ উপকেন্দ্রে।

এ ছাড়া টুঙ্গিপাড়া সরকারি বাশিয়াখালী স্কুল অ্যান্ড কলেজ এবং মুকসুদপুর সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষাগুলো মাদারীপুরের রাজৈরে অবস্থিত শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয় উপকেন্দ্রে অনুষ্ঠিত হবে।

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, গোপালগঞ্জে এইচএসসি সম্পূরক পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রগুলোতে পরীক্ষা আয়োজনের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ফলে গোপালগঞ্জের সংশ্লিষ্ট পাঁচ কেন্দ্রের পরীক্ষার্থীদের নিজ জেলার পরিবর্তে মাদারীপুর অথবা ফরিদপুরের নির্ধারিত কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে।

ট্যাগ : মাদারীপুর গোপালগঞ্জ এইচএসসি পরীক্ষা ২০২৬

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষা হবে মাদারীপুর ও ফরিদপুরে

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জের পাঁচটি কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি সম্পূরক বা সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। পরীক্ষার উপযুক্ত পরিবেশ না থাকায় এসব কেন্দ্রের পরীক্ষা পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

রোববার (২৯ নভেম্বর) শিক্ষা বোর্ডের জারি করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে গোপালগঞ্জের পাঁচটি কেন্দ্রের পরিবর্তে মাদারীপুরের রাজৈর এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থায় গোপালগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা মাদারীপুরের সরকারি রাজৈর কপালী যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজ উপকেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।

কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ কেন্দ্রের পরীক্ষা নেওয়া হবে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে।

অন্যদিকে কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে মাদারীপুরের রাজৈর সরকারি কলেজ উপকেন্দ্রে।

এ ছাড়া টুঙ্গিপাড়া সরকারি বাশিয়াখালী স্কুল অ্যান্ড কলেজ এবং মুকসুদপুর সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষাগুলো মাদারীপুরের রাজৈরে অবস্থিত শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয় উপকেন্দ্রে অনুষ্ঠিত হবে।

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, গোপালগঞ্জে এইচএসসি সম্পূরক পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রগুলোতে পরীক্ষা আয়োজনের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ফলে গোপালগঞ্জের সংশ্লিষ্ট পাঁচ কেন্দ্রের পরীক্ষার্থীদের নিজ জেলার পরিবর্তে মাদারীপুর অথবা ফরিদপুরের নির্ধারিত কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ