ঢাকা, বাংলাদেশ
২৮° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

মালয়েশিয়ায় পাচারকালে টেকনাফে নারী-শিশুসহ ৩১৭ জন উদ্ধার, আটক ৭

মালয়েশিয়ায় পাচারকালে টেকনাফে নারী-শিশুসহ ৩১৭ জন উদ্ধার, আটক ৭
ছবি : সংগৃহীত
ফলো করুন

কক্সবাজারের টেকনাফ উপকূল দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচারের চেষ্টাকালে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ২৭০ জন বাংলাদেশি নাগরিক এবং ৪৭ জন রোহিঙ্গা রয়েছেন। অভিযানে মানবপাচারের সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে পাচারের কাজে ব্যবহৃত একটি কাঠের ট্রলার জব্দ করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইলসংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি কাঠের ট্রলারে বিপুলসংখ্যক মানুষকে অবৈধভাবে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বলে গোপন সংবাদ পায় কোস্ট গার্ড। এরপর সন্দেহভাজন ট্রলারটির গতিবিধির ওপর নজরদারি শুরু করা হয়।

একপর্যায়ে ট্রলারটিকে থামার সংকেত দেন কোস্ট গার্ডের সদস্যরা। কিন্তু সংকেত অমান্য করে ট্রলারটি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া চালিয়ে সেটি আটক করতে সক্ষম হন কোস্ট গার্ড সদস্যরা।

ট্রলারটিতে তল্লাশি চালিয়ে নারী ও শিশুসহ মোট ৩১৭ জনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং বাকি ২৭০ জন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছেন কোস্ট গার্ডের কর্মকর্তা।

এ সময় মানবপাচারের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ট্রলার থেকে সাতজনকে আটক করা হয়। পাচারের কাজে ব্যবহৃত কাঠের ট্রলারটিও জব্দ করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, টেকনাফে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

এদিকে এর আগের দিন শনিবার (২৮ নভেম্বর) টেকনাফের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একাধিক যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এসব অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মানবপাচার ও ডাকাত চক্রের সন্দেহভাজন সাত সদস্যকে আটক করা হয়েছে। একই সঙ্গে অপহরণের শিকার দুই ব্যক্তিকে উদ্ধার করেন যৌথ বাহিনীর সদস্যরা।

আটক ব্যক্তিদের মধ্যে টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস হত্যা মামলার একজন আসামিও রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, যৌথ অভিযানে দেশীয়ভাবে তৈরি দুটি এলজি, একটি একনলা বন্দুক এবং ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া অপহরণ করে আটকে রাখা দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। অভিযানে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে যৌথ বাহিনী।

ট্যাগ : টেকনাফ মালয়েশিয়ায় মানবপাচার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


মালয়েশিয়ায় পাচারকালে টেকনাফে নারী-শিশুসহ ৩১৭ জন উদ্ধার, আটক ৭

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফ উপকূল দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচারের চেষ্টাকালে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ২৭০ জন বাংলাদেশি নাগরিক এবং ৪৭ জন রোহিঙ্গা রয়েছেন। অভিযানে মানবপাচারের সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে পাচারের কাজে ব্যবহৃত একটি কাঠের ট্রলার জব্দ করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইলসংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি কাঠের ট্রলারে বিপুলসংখ্যক মানুষকে অবৈধভাবে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বলে গোপন সংবাদ পায় কোস্ট গার্ড। এরপর সন্দেহভাজন ট্রলারটির গতিবিধির ওপর নজরদারি শুরু করা হয়।

একপর্যায়ে ট্রলারটিকে থামার সংকেত দেন কোস্ট গার্ডের সদস্যরা। কিন্তু সংকেত অমান্য করে ট্রলারটি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া চালিয়ে সেটি আটক করতে সক্ষম হন কোস্ট গার্ড সদস্যরা।

ট্রলারটিতে তল্লাশি চালিয়ে নারী ও শিশুসহ মোট ৩১৭ জনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং বাকি ২৭০ জন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছেন কোস্ট গার্ডের কর্মকর্তা।

এ সময় মানবপাচারের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ট্রলার থেকে সাতজনকে আটক করা হয়। পাচারের কাজে ব্যবহৃত কাঠের ট্রলারটিও জব্দ করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, টেকনাফে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

এদিকে এর আগের দিন শনিবার (২৮ নভেম্বর) টেকনাফের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একাধিক যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এসব অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মানবপাচার ও ডাকাত চক্রের সন্দেহভাজন সাত সদস্যকে আটক করা হয়েছে। একই সঙ্গে অপহরণের শিকার দুই ব্যক্তিকে উদ্ধার করেন যৌথ বাহিনীর সদস্যরা।

আটক ব্যক্তিদের মধ্যে টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস হত্যা মামলার একজন আসামিও রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, যৌথ অভিযানে দেশীয়ভাবে তৈরি দুটি এলজি, একটি একনলা বন্দুক এবং ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া অপহরণ করে আটকে রাখা দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। অভিযানে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে যৌথ বাহিনী।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ