বিজয়ের মাস উপলক্ষে আগামী ১ ডিসেম্বর বিএনপির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত হবে সমাবেশটি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৯ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাবেশের নতুন স্থান ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সমাবেশের স্থান পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, দুই দিন আগে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে সেখানে বর্তমানে উন্নয়নকাজ এবং বৃক্ষকেন্দ্রিক বিন্যাসের কাজ চলায় সমাবেশ আয়োজন করা সম্ভব হচ্ছে না।
এ কারণে আগামী ১ ডিসেম্বর বিজয়ের মাসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিজভী আরও জানান, সমাবেশের মূল মঞ্চ নির্মাণ করা হবে পল্টন কমিউনিটি সেন্টারের সামনে। মঞ্চটি পশ্চিমমুখী থাকবে, অর্থাৎ বিজয়নগরের দিকে মুখ করে স্থাপন করা হবে।














মন্তব্যসমূহ