ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

দাড়ি-টুপি দেখে জঙ্গি বলা অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত
ফলো করুন

দাড়ি-টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্তপাতের জন্য দায়ী বলে যাদের অভিযুক্ত করা হয়, সেই রাজনৈতিক শক্তি দেশে টিকে থাকতে পারেনি বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। তিনি বলেছেন, আলেম-ওলামা ও মাদ্রাসাশিক্ষার্থীদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের দেশের মানুষ আর মেনে নেবে না।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের পটিয়ায় আল-জামিয়া আল-ইসলামিয়ার ৮৭তম বার্ষিক মহাসম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, অতীতে ধর্মীয় পোশাক ও পরিচয়ের কারণে অনেক মানুষকে জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে দাড়ি ও টুপি পরিহিত ব্যক্তিদের প্রতি বৈরী মনোভাব দেখানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

রাজধানীর শাপলা চত্বরের ঘটনার প্রসঙ্গ টেনে শামীম কায়সার বলেন, সেখানে রক্তপাতের সঙ্গে জড়িত এবং আলেম-ওলামাদের ওপর নির্যাতন চালানো রাজনৈতিক শক্তি শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে পারেনি। তাদের দেশ ছেড়ে চলে যেতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এসব ঘটনার প্রতিবাদে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নিয়েছিলেন। তাঁদের সেই ভূমিকা দেশের রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন তিনি।

আলেম-ওলামা ও ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের অভিযোগ তুলে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দেশের মানুষ কখনো মেনে নেবে না।

শামীম কায়সার দাবি করেন, অতীতের নির্যাতন ও দমন-পীড়নের সঙ্গে জড়িত শক্তি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করলে সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ করবে।

তিনি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করেন এবং দেশের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-আন্দোলনে পটিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণের কথা স্মরণ করেন।

এনামুল হক এনাম বলেন, তৎকালীন সরকারের পতনের আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর দাবি, আন্দোলনে শিক্ষার্থীরা মাঠে নামার পর রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে।

তিনি বলেন, সে সময় আন্দোলনকারীদের পাশে ছিলেন তাঁরা। তৎকালীন সরকারের পতনে মাদ্রাসাশিক্ষার্থীদের অবদান অস্বীকার করার সুযোগ নেই বলে মন্তব্য করেন এই সংসদ সদস্য।

পটিয়া আল-জামিয়া আল-ইসলামিয়ার মহাপরিচালক মাওলানা একরামুল হক ওদুদীর সভাপতিত্বে দুই দিনব্যাপী এ মহাসম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরীসহ দেশের বিভিন্ন অঞ্চলের আলেম-ওলামা ও বিশিষ্ট ব্যক্তিরা।

দুই দিনব্যাপী সম্মেলনে ধর্মীয় আলোচনা, ইসলামী শিক্ষা ও সমাজের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন আমন্ত্রিত আলেমরা। শুক্রবার জুমার নামাজ ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শেষ হয়।

ট্যাগ : ধর্ম প্রতিমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

দাড়ি-টুপি দেখে জঙ্গি বলা অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

দাড়ি-টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্তপাতের জন্য দায়ী বলে যাদের অভিযুক্ত করা হয়, সেই রাজনৈতিক শক্তি দেশে টিকে থাকতে পারেনি বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। তিনি বলেছেন, আলেম-ওলামা ও মাদ্রাসাশিক্ষার্থীদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের দেশের মানুষ আর মেনে নেবে না।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের পটিয়ায় আল-জামিয়া আল-ইসলামিয়ার ৮৭তম বার্ষিক মহাসম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, অতীতে ধর্মীয় পোশাক ও পরিচয়ের কারণে অনেক মানুষকে জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে দাড়ি ও টুপি পরিহিত ব্যক্তিদের প্রতি বৈরী মনোভাব দেখানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

রাজধানীর শাপলা চত্বরের ঘটনার প্রসঙ্গ টেনে শামীম কায়সার বলেন, সেখানে রক্তপাতের সঙ্গে জড়িত এবং আলেম-ওলামাদের ওপর নির্যাতন চালানো রাজনৈতিক শক্তি শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে পারেনি। তাদের দেশ ছেড়ে চলে যেতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এসব ঘটনার প্রতিবাদে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নিয়েছিলেন। তাঁদের সেই ভূমিকা দেশের রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন তিনি।

আলেম-ওলামা ও ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের অভিযোগ তুলে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দেশের মানুষ কখনো মেনে নেবে না।

শামীম কায়সার দাবি করেন, অতীতের নির্যাতন ও দমন-পীড়নের সঙ্গে জড়িত শক্তি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করলে সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ করবে।

তিনি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করেন এবং দেশের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-আন্দোলনে পটিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণের কথা স্মরণ করেন।

এনামুল হক এনাম বলেন, তৎকালীন সরকারের পতনের আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর দাবি, আন্দোলনে শিক্ষার্থীরা মাঠে নামার পর রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে।

তিনি বলেন, সে সময় আন্দোলনকারীদের পাশে ছিলেন তাঁরা। তৎকালীন সরকারের পতনে মাদ্রাসাশিক্ষার্থীদের অবদান অস্বীকার করার সুযোগ নেই বলে মন্তব্য করেন এই সংসদ সদস্য।

পটিয়া আল-জামিয়া আল-ইসলামিয়ার মহাপরিচালক মাওলানা একরামুল হক ওদুদীর সভাপতিত্বে দুই দিনব্যাপী এ মহাসম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরীসহ দেশের বিভিন্ন অঞ্চলের আলেম-ওলামা ও বিশিষ্ট ব্যক্তিরা।

দুই দিনব্যাপী সম্মেলনে ধর্মীয় আলোচনা, ইসলামী শিক্ষা ও সমাজের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন আমন্ত্রিত আলেমরা। শুক্রবার জুমার নামাজ ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শেষ হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ