ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রিয় শিক্ষককে শেষ শ্রদ্ধা জানাতে বাংলা একাডেমিতে ভিড়

ছবি : সংগৃহিত
ফলো করুন

প্রখ্যাত শিক্ষাবিদ, চিন্তক ও লেখক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে রাখা হয়।

সোমবার সকাল থেকে প্রিয় শিক্ষক ও লেখককে শেষবারের মতো দেখতে সেখানে ভিড় করেন তার বন্ধু, স্বজন, সহকর্মী, শিক্ষার্থী এবং অসংখ্য শুভানুধ্যায়ী। তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তার কর্মময় জীবনের প্রতি গভীর সম্মান প্রকাশ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বলেন, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক সমাজ ও মননশীলতার এক আলোকবর্তিকা ছিলেন। মুক্তবুদ্ধি, সত্যনিষ্ঠা এবং নৈতিক অবস্থানের জন্য তিনি তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন।

তিনি আরও বলেন, বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও চিন্তাচর্চায় আবুল কাশেম ফজলুল হকের অবদান স্মরণীয়। দেশের জন্য তার কাজ নতুন প্রজন্মের সামনে তুলে ধরা প্রয়োজন।

বাংলা একাডেমি প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি মরহুমের জানাজাও অনুষ্ঠিত হয়। এতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী, বিশিষ্ট নাগরিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন।

পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আরেক দফা জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

ট্যাগ : ঢাকা বিশ্ববিদ্যালয় জানাজা বাংলা একাডেমি আবুল কাশেম ফজলুল হক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

প্রিয় শিক্ষককে শেষ শ্রদ্ধা জানাতে বাংলা একাডেমিতে ভিড়

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

প্রখ্যাত শিক্ষাবিদ, চিন্তক ও লেখক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে রাখা হয়।

সোমবার সকাল থেকে প্রিয় শিক্ষক ও লেখককে শেষবারের মতো দেখতে সেখানে ভিড় করেন তার বন্ধু, স্বজন, সহকর্মী, শিক্ষার্থী এবং অসংখ্য শুভানুধ্যায়ী। তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তার কর্মময় জীবনের প্রতি গভীর সম্মান প্রকাশ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বলেন, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক সমাজ ও মননশীলতার এক আলোকবর্তিকা ছিলেন। মুক্তবুদ্ধি, সত্যনিষ্ঠা এবং নৈতিক অবস্থানের জন্য তিনি তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন।

তিনি আরও বলেন, বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও চিন্তাচর্চায় আবুল কাশেম ফজলুল হকের অবদান স্মরণীয়। দেশের জন্য তার কাজ নতুন প্রজন্মের সামনে তুলে ধরা প্রয়োজন।

বাংলা একাডেমি প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি মরহুমের জানাজাও অনুষ্ঠিত হয়। এতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী, বিশিষ্ট নাগরিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন।

পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আরেক দফা জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ