ঢাকা, বাংলাদেশ
২৪° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

মেসি না থাকলে রোনালদোর ক্যারিয়ার কেমন হতো, জানালেন গার্দিওলা

ছবি : সংগৃহীত
ফলো করুন

বিশ্ব ফুটবলে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা শুধু দর্শকদের বিনোদনই দেয়নি, দুই মহাতারকার ক্যারিয়ারকেও সমৃদ্ধ করেছে। এমনটাই মনে করেন বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলা। তাঁর মতে, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার তাড়না না থাকলে মেসি ও রোনালদোর ক্যারিয়ার এত দীর্ঘ ও সফল নাও হতে পারত।

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিওর সঙ্গে এক সাক্ষাৎকারে দুই তারকার ঐতিহাসিক দ্বৈরথ নিয়ে কথা বলেন গার্দিওলা। সেখানে তিনি জানান, মেসি ও রোনালদো পরস্পরের প্রতিদ্বন্দ্বী হলেও একজন অন্যজনকে আরও ভালো ফুটবলার হতে সাহায্য করেছেন।

গার্দিওলার ভাষায়, মেসির সামনে রোনালদো কিংবা রোনালদোর সামনে মেসি না থাকলে তাঁদের ক্যারিয়ার হয়তো আরও সংক্ষিপ্ত হতো। কারণ দুজনই সব সময় খেয়াল রাখতেন প্রতিদ্বন্দ্বী কী করছেন।

তিনি বলেন, একজন যখন গোল করতেন বা শিরোপা জিততেন, অন্যজনের মধ্যে তাঁকে ছাড়িয়ে যাওয়ার তাড়না তৈরি হতো। এই প্রতিযোগিতাই তাঁদের দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে অনুপ্রাণিত করেছে।

দীর্ঘ এক দশকের বেশি সময় বিশ্ব ফুটবলে আধিপত্য বিস্তার করেছেন মেসি ও রোনালদো। দুজন মিলে জিতেছেন ১৩টি ব্যালন ডি'অর। এর মধ্যে মেসির আটটি এবং রোনালদোর পাঁচটি।

বিশেষ করে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে খেলার সময় তাঁদের প্রতিদ্বন্দ্বিতা অন্য উচ্চতায় পৌঁছায়। স্প্যানিশ লা লিগা, চ্যাম্পিয়নস লিগ এবং ব্যক্তিগত পুরস্কারের লড়াইয়ে দুই তারকাই ধারাবাহিকভাবে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।

গার্দিওলা মনে করেন, এই প্রতিযোগিতা তাঁদের ব্যক্তিগত উন্নতির পাশাপাশি ফুটবলের মানও বাড়িয়েছে।

কোচিং ক্যারিয়ারে রোনালদোকে সরাসরি পরিচালনার সুযোগ হয়নি গার্দিওলার। তবে পর্তুগিজ তারকার জয়ের মানসিকতা, কঠোর পরিশ্রম এবং গোল করার দক্ষতার প্রশংসা করেছেন তিনি।

রোনালদোকে একজন লড়াকু ফুটবলার হিসেবে বর্ণনা করে গার্দিওলা বলেন, তাঁর মধ্যে জেতার এবং নিজেকে প্রমাণ করার প্রবল ইচ্ছা রয়েছে। ডান পা, বাঁ পা কিংবা হেড, সবভাবেই গোল করার অসাধারণ দক্ষতা রয়েছে রোনালদোর।

অন্যদিকে মেসিকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন গার্দিওলা। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বার্সেলোনার কোচ হিসেবে মেসিকে নিয়ে অসংখ্য সাফল্য অর্জন করেন তিনি।

এই চার মৌসুমে দুটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও তিনটি লা লিগাসহ মোট ১৪টি শিরোপা জেতে বার্সেলোনা।

মেসির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে গার্দিওলা বলেন, এত অসাধারণ একজন ফুটবলার দলে থাকলে কোচের কাজও সহজ হয়ে যায়। মেসির ধারাবাহিকতা এবং অনুশীলনে নিবেদন তাঁকে বিশেষভাবে মুগ্ধ করেছে।

তিনি জানান, চার বছর বার্সেলোনায় কাজ করার সময় মেসিকে অনুশীলনে কখনো অনীহা দেখাতে দেখেননি। তাঁর স্মৃতিতে এমন কোনো অনুশীলন ম্যাচও নেই, যেখানে মেসির দল হেরেছে।

গার্দিওলার মতে, মেসির মতো ধারাবাহিকভাবে গোল করা এবং সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষমতা খুব কম ফুটবলারেরই রয়েছে। নিয়মিত ম্যাচের পর ম্যাচে অসাধারণ পারফরম্যান্স ধরে রাখার দক্ষতা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।

মেসির ব্যক্তিগত দক্ষতার প্রশংসার পাশাপাশি রোনালদোর সঙ্গে তাঁর প্রতিযোগিতাকেও বিশেষ গুরুত্ব দিয়েছেন গার্দিওলা।

তাঁর মূল্যায়ন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই খেলোয়াড় একই সময়ে মাঠে থাকায় দুজনই নিজেদের সর্বোচ্চ সীমা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আর সেই প্রতিদ্বন্দ্বিতাই তাঁদের দীর্ঘ ক্যারিয়ার ও অসাধারণ সাফল্যের অন্যতম কারণ।

ট্যাগ : লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনালদো

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেসি না থাকলে রোনালদোর ক্যারিয়ার কেমন হতো, জানালেন গার্দিওলা

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

বিশ্ব ফুটবলে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা শুধু দর্শকদের বিনোদনই দেয়নি, দুই মহাতারকার ক্যারিয়ারকেও সমৃদ্ধ করেছে। এমনটাই মনে করেন বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলা। তাঁর মতে, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার তাড়না না থাকলে মেসি ও রোনালদোর ক্যারিয়ার এত দীর্ঘ ও সফল নাও হতে পারত।

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিওর সঙ্গে এক সাক্ষাৎকারে দুই তারকার ঐতিহাসিক দ্বৈরথ নিয়ে কথা বলেন গার্দিওলা। সেখানে তিনি জানান, মেসি ও রোনালদো পরস্পরের প্রতিদ্বন্দ্বী হলেও একজন অন্যজনকে আরও ভালো ফুটবলার হতে সাহায্য করেছেন।

গার্দিওলার ভাষায়, মেসির সামনে রোনালদো কিংবা রোনালদোর সামনে মেসি না থাকলে তাঁদের ক্যারিয়ার হয়তো আরও সংক্ষিপ্ত হতো। কারণ দুজনই সব সময় খেয়াল রাখতেন প্রতিদ্বন্দ্বী কী করছেন।

তিনি বলেন, একজন যখন গোল করতেন বা শিরোপা জিততেন, অন্যজনের মধ্যে তাঁকে ছাড়িয়ে যাওয়ার তাড়না তৈরি হতো। এই প্রতিযোগিতাই তাঁদের দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে অনুপ্রাণিত করেছে।

দীর্ঘ এক দশকের বেশি সময় বিশ্ব ফুটবলে আধিপত্য বিস্তার করেছেন মেসি ও রোনালদো। দুজন মিলে জিতেছেন ১৩টি ব্যালন ডি'অর। এর মধ্যে মেসির আটটি এবং রোনালদোর পাঁচটি।

বিশেষ করে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে খেলার সময় তাঁদের প্রতিদ্বন্দ্বিতা অন্য উচ্চতায় পৌঁছায়। স্প্যানিশ লা লিগা, চ্যাম্পিয়নস লিগ এবং ব্যক্তিগত পুরস্কারের লড়াইয়ে দুই তারকাই ধারাবাহিকভাবে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।

গার্দিওলা মনে করেন, এই প্রতিযোগিতা তাঁদের ব্যক্তিগত উন্নতির পাশাপাশি ফুটবলের মানও বাড়িয়েছে।

কোচিং ক্যারিয়ারে রোনালদোকে সরাসরি পরিচালনার সুযোগ হয়নি গার্দিওলার। তবে পর্তুগিজ তারকার জয়ের মানসিকতা, কঠোর পরিশ্রম এবং গোল করার দক্ষতার প্রশংসা করেছেন তিনি।

রোনালদোকে একজন লড়াকু ফুটবলার হিসেবে বর্ণনা করে গার্দিওলা বলেন, তাঁর মধ্যে জেতার এবং নিজেকে প্রমাণ করার প্রবল ইচ্ছা রয়েছে। ডান পা, বাঁ পা কিংবা হেড, সবভাবেই গোল করার অসাধারণ দক্ষতা রয়েছে রোনালদোর।

অন্যদিকে মেসিকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন গার্দিওলা। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বার্সেলোনার কোচ হিসেবে মেসিকে নিয়ে অসংখ্য সাফল্য অর্জন করেন তিনি।

এই চার মৌসুমে দুটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও তিনটি লা লিগাসহ মোট ১৪টি শিরোপা জেতে বার্সেলোনা।

মেসির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে গার্দিওলা বলেন, এত অসাধারণ একজন ফুটবলার দলে থাকলে কোচের কাজও সহজ হয়ে যায়। মেসির ধারাবাহিকতা এবং অনুশীলনে নিবেদন তাঁকে বিশেষভাবে মুগ্ধ করেছে।

তিনি জানান, চার বছর বার্সেলোনায় কাজ করার সময় মেসিকে অনুশীলনে কখনো অনীহা দেখাতে দেখেননি। তাঁর স্মৃতিতে এমন কোনো অনুশীলন ম্যাচও নেই, যেখানে মেসির দল হেরেছে।

গার্দিওলার মতে, মেসির মতো ধারাবাহিকভাবে গোল করা এবং সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষমতা খুব কম ফুটবলারেরই রয়েছে। নিয়মিত ম্যাচের পর ম্যাচে অসাধারণ পারফরম্যান্স ধরে রাখার দক্ষতা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।

মেসির ব্যক্তিগত দক্ষতার প্রশংসার পাশাপাশি রোনালদোর সঙ্গে তাঁর প্রতিযোগিতাকেও বিশেষ গুরুত্ব দিয়েছেন গার্দিওলা।

তাঁর মূল্যায়ন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই খেলোয়াড় একই সময়ে মাঠে থাকায় দুজনই নিজেদের সর্বোচ্চ সীমা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আর সেই প্রতিদ্বন্দ্বিতাই তাঁদের দীর্ঘ ক্যারিয়ার ও অসাধারণ সাফল্যের অন্যতম কারণ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ