ঢাকা, বাংলাদেশ
২৪° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

ভারতে ‘বুলডোজার জাস্টিসের’ নামে দেদার ভাঙা হচ্ছে মুসলিমদের বাড়িঘর

ছবি : সংগৃহীত
ফলো করুন

ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিমদের বাড়িঘর, দোকানপাট ও অন্যান্য স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। বিশেষ করে বিজেপিশাসিত রাজ্যগুলোতে এসব অভিযান ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

ভারতে এ ধরনের উচ্ছেদ অভিযান ‘বুলডোজার জাস্টিস’ নামে পরিচিতি পেয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, কোনো অপরাধে জড়িত থাকার সন্দেহ, সাম্প্রদায়িক উত্তেজনা কিংবা বিক্ষোভের ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিদের বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে। অনেক ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়াও অনুসরণ করা হচ্ছে না।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের তদন্তে বলেছে, মুসলিমদের সম্পত্তি শাস্তিমূলকভাবে ধ্বংস করার ঘটনা কয়েকটি রাজ্যে এতটাই নিয়মিত হয়ে উঠেছে যে, একে কার্যত একটি অঘোষিত রাষ্ট্রীয় নীতি হিসেবে বিবেচনা করা যায়।

সংস্থাটির মতে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলেও বিচারিক প্রক্রিয়া ছাড়া তাঁর বাড়িঘর ভেঙে দেওয়া গ্রহণযোগ্য নয়। এতে শুধু অভিযুক্ত ব্যক্তি নন, তাঁর পরিবারের অন্য সদস্যরাও ক্ষতিগ্রস্ত হন।

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনেও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট ও আসামসহ বিভিন্ন রাজ্যে মুসলিমদের সম্পত্তি উচ্ছেদের ঘটনা তুলে ধরা হয়েছে।

সংস্থাটির অভিযোগ, কিছু ক্ষেত্রে সাম্প্রদায়িক সংঘর্ষ বা রাজনৈতিক প্রতিবাদের পরপরই সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে। এসব অভিযানকে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে দেখানো হলেও এর পেছনে শাস্তিমূলক উদ্দেশ্য রয়েছে বলে মনে করেন মানবাধিকারকর্মীরা।

তবে ভারতীয় কর্তৃপক্ষ এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রতিনিধিদের দাবি, সরকারি জমি দখল, অনুমোদনহীন নির্মাণ এবং পৌর আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে লক্ষ্যবস্তু করা হচ্ছে না।

এই ব্যাখ্যার সঙ্গে দ্বিমত জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। তাদের অভিযোগ, অনেক ক্ষেত্রে উচ্ছেদের আগে পর্যাপ্ত লিখিত নোটিশ দেওয়া হয়নি। এমনকি সংশ্লিষ্ট ব্যক্তিদের আত্মপক্ষ সমর্থন কিংবা প্রশাসনিক সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগও দেওয়া হয়নি।

২০২৪ সালের নভেম্বরে ভারতের সুপ্রিম কোর্ট শাস্তিমূলকভাবে বাড়িঘর ভেঙে দেওয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ রায় দেন। আদালত স্পষ্ট করেন, কোনো ব্যক্তি অপরাধে অভিযুক্ত হলেই তাঁর বাড়িঘর ভাঙার ক্ষমতা প্রশাসনের নেই।

আদালতের নির্দেশনা অনুযায়ী, সাধারণ ক্ষেত্রে স্থাপনা ভাঙার আগে কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে জবাব দেওয়ার জন্য অন্তত ১৫ দিন অথবা প্রযোজ্য স্থানীয় আইনে নির্ধারিত বেশি সময় দিতে হবে।

পাশাপাশি শুনানির সুযোগ, উচ্ছেদের কারণসংবলিত আদেশ এবং সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার আইনি সুযোগ নিশ্চিত করতে হবে।

তবে আদালতের নির্দেশনায় সরকারি রাস্তা, ফুটপাত, রেললাইনের পাশ কিংবা জলাশয়ের মতো জনপরিসরে অননুমোদিত স্থাপনা এবং আদালতের সরাসরি উচ্ছেদ আদেশের ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হয়েছে।

সুপ্রিম কোর্টের এই রায়ের পরও ভারতের বিভিন্ন রাজ্যে বিতর্কিত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকার অভিযোগ উঠেছে।

হিউম্যান রাইটস ওয়াচের ওয়ার্ল্ড রিপোর্ট ২০২৬ অনুযায়ী, গুজরাটে ‘অবৈধ বাংলাদেশি অভিবাসী’ থাকার অভিযোগ তুলে ১০ হাজারের বেশি স্থাপনা ভেঙেছে কর্তৃপক্ষ।

অন্যদিকে আসামে ২০২৫ সালের জুলাই ও আগস্টে অন্তত সাতটি উচ্ছেদ অভিযানে পাঁচ হাজারের বেশি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অধিকাংশই বাংলাভাষী মুসলিম বলে জানিয়েছে সংস্থাটি।

বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে এসব অভিযানের পাশাপাশি বাংলাদেশে লোকজনকে জোরপূর্বক পাঠিয়ে দেওয়ার অভিযোগও সামনে এসেছে।

হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করে কয়েক শ বাংলাভাষী মুসলিম ও রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশে পাঠিয়েছে। তাঁদের মধ্যে ভারতীয় নাগরিকও ছিলেন বলে সংস্থাটির অনুসন্ধানে উঠে এসেছে।

সংস্থাটির অভিযোগ, কিছু ক্ষেত্রে ব্যক্তির নাগরিকত্ব যথাযথভাবে যাচাই না করেই সীমান্ত পার করে দেওয়া হয়েছে। এমনকি বৈধ ভারতীয় পরিচয়পত্র থাকার পরও আটক ও বিতাড়নের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বাংলাদেশ সরকারও এ ধরনের পুশ-ইন নিয়ে আপত্তি জানিয়েছে। ঢাকার অবস্থান হলো, নাগরিকত্ব যাচাই এবং যথাযথ প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ ছাড়া কাউকে বাংলাদেশে পাঠানো গ্রহণযোগ্য নয়।

এদিকে ২০২৬ সালের ২৩ নভেম্বর প্রকাশিত হিউম্যান রাইটস ওয়াচের নতুন এক গবেষণা প্রতিবেদনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সংখ্যালঘু অধিকার ও আইনের শাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যে মুসলিমদের বাড়িঘর ও সম্পত্তি ধ্বংসের ঘটনাকে শাস্তিমূলক উচ্ছেদের প্রাতিষ্ঠানিক চর্চার উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে।

মানবাধিকারকর্মীদের মতে, কোনো স্থাপনা অবৈধভাবে নির্মিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে সেই ক্ষমতা ব্যবহার করে বিচার ছাড়াই কোনো ব্যক্তি বা জনগোষ্ঠীকে শাস্তি দেওয়া সাংবিধানিক অধিকার ও আইনের শাসনের পরিপন্থী।

ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশনা বাস্তবায়ন এবং উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।

সূত্র: রয়টার্স।

ট্যাগ : ভারতে মুসলিম নির্যাতনের অভিযোগ বুলডোজার জাস্টিস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ভারতে ‘বুলডোজার জাস্টিসের’ নামে দেদার ভাঙা হচ্ছে মুসলিমদের বাড়িঘর

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিমদের বাড়িঘর, দোকানপাট ও অন্যান্য স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। বিশেষ করে বিজেপিশাসিত রাজ্যগুলোতে এসব অভিযান ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

ভারতে এ ধরনের উচ্ছেদ অভিযান ‘বুলডোজার জাস্টিস’ নামে পরিচিতি পেয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, কোনো অপরাধে জড়িত থাকার সন্দেহ, সাম্প্রদায়িক উত্তেজনা কিংবা বিক্ষোভের ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিদের বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে। অনেক ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়াও অনুসরণ করা হচ্ছে না।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের তদন্তে বলেছে, মুসলিমদের সম্পত্তি শাস্তিমূলকভাবে ধ্বংস করার ঘটনা কয়েকটি রাজ্যে এতটাই নিয়মিত হয়ে উঠেছে যে, একে কার্যত একটি অঘোষিত রাষ্ট্রীয় নীতি হিসেবে বিবেচনা করা যায়।

সংস্থাটির মতে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলেও বিচারিক প্রক্রিয়া ছাড়া তাঁর বাড়িঘর ভেঙে দেওয়া গ্রহণযোগ্য নয়। এতে শুধু অভিযুক্ত ব্যক্তি নন, তাঁর পরিবারের অন্য সদস্যরাও ক্ষতিগ্রস্ত হন।

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনেও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট ও আসামসহ বিভিন্ন রাজ্যে মুসলিমদের সম্পত্তি উচ্ছেদের ঘটনা তুলে ধরা হয়েছে।

সংস্থাটির অভিযোগ, কিছু ক্ষেত্রে সাম্প্রদায়িক সংঘর্ষ বা রাজনৈতিক প্রতিবাদের পরপরই সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে। এসব অভিযানকে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে দেখানো হলেও এর পেছনে শাস্তিমূলক উদ্দেশ্য রয়েছে বলে মনে করেন মানবাধিকারকর্মীরা।

তবে ভারতীয় কর্তৃপক্ষ এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রতিনিধিদের দাবি, সরকারি জমি দখল, অনুমোদনহীন নির্মাণ এবং পৌর আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে লক্ষ্যবস্তু করা হচ্ছে না।

এই ব্যাখ্যার সঙ্গে দ্বিমত জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। তাদের অভিযোগ, অনেক ক্ষেত্রে উচ্ছেদের আগে পর্যাপ্ত লিখিত নোটিশ দেওয়া হয়নি। এমনকি সংশ্লিষ্ট ব্যক্তিদের আত্মপক্ষ সমর্থন কিংবা প্রশাসনিক সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগও দেওয়া হয়নি।

২০২৪ সালের নভেম্বরে ভারতের সুপ্রিম কোর্ট শাস্তিমূলকভাবে বাড়িঘর ভেঙে দেওয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ রায় দেন। আদালত স্পষ্ট করেন, কোনো ব্যক্তি অপরাধে অভিযুক্ত হলেই তাঁর বাড়িঘর ভাঙার ক্ষমতা প্রশাসনের নেই।

আদালতের নির্দেশনা অনুযায়ী, সাধারণ ক্ষেত্রে স্থাপনা ভাঙার আগে কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে জবাব দেওয়ার জন্য অন্তত ১৫ দিন অথবা প্রযোজ্য স্থানীয় আইনে নির্ধারিত বেশি সময় দিতে হবে।

পাশাপাশি শুনানির সুযোগ, উচ্ছেদের কারণসংবলিত আদেশ এবং সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার আইনি সুযোগ নিশ্চিত করতে হবে।

তবে আদালতের নির্দেশনায় সরকারি রাস্তা, ফুটপাত, রেললাইনের পাশ কিংবা জলাশয়ের মতো জনপরিসরে অননুমোদিত স্থাপনা এবং আদালতের সরাসরি উচ্ছেদ আদেশের ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হয়েছে।

সুপ্রিম কোর্টের এই রায়ের পরও ভারতের বিভিন্ন রাজ্যে বিতর্কিত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকার অভিযোগ উঠেছে।

হিউম্যান রাইটস ওয়াচের ওয়ার্ল্ড রিপোর্ট ২০২৬ অনুযায়ী, গুজরাটে ‘অবৈধ বাংলাদেশি অভিবাসী’ থাকার অভিযোগ তুলে ১০ হাজারের বেশি স্থাপনা ভেঙেছে কর্তৃপক্ষ।

অন্যদিকে আসামে ২০২৫ সালের জুলাই ও আগস্টে অন্তত সাতটি উচ্ছেদ অভিযানে পাঁচ হাজারের বেশি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অধিকাংশই বাংলাভাষী মুসলিম বলে জানিয়েছে সংস্থাটি।

বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে এসব অভিযানের পাশাপাশি বাংলাদেশে লোকজনকে জোরপূর্বক পাঠিয়ে দেওয়ার অভিযোগও সামনে এসেছে।

হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করে কয়েক শ বাংলাভাষী মুসলিম ও রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশে পাঠিয়েছে। তাঁদের মধ্যে ভারতীয় নাগরিকও ছিলেন বলে সংস্থাটির অনুসন্ধানে উঠে এসেছে।

সংস্থাটির অভিযোগ, কিছু ক্ষেত্রে ব্যক্তির নাগরিকত্ব যথাযথভাবে যাচাই না করেই সীমান্ত পার করে দেওয়া হয়েছে। এমনকি বৈধ ভারতীয় পরিচয়পত্র থাকার পরও আটক ও বিতাড়নের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বাংলাদেশ সরকারও এ ধরনের পুশ-ইন নিয়ে আপত্তি জানিয়েছে। ঢাকার অবস্থান হলো, নাগরিকত্ব যাচাই এবং যথাযথ প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ ছাড়া কাউকে বাংলাদেশে পাঠানো গ্রহণযোগ্য নয়।

এদিকে ২০২৬ সালের ২৩ নভেম্বর প্রকাশিত হিউম্যান রাইটস ওয়াচের নতুন এক গবেষণা প্রতিবেদনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সংখ্যালঘু অধিকার ও আইনের শাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যে মুসলিমদের বাড়িঘর ও সম্পত্তি ধ্বংসের ঘটনাকে শাস্তিমূলক উচ্ছেদের প্রাতিষ্ঠানিক চর্চার উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে।

মানবাধিকারকর্মীদের মতে, কোনো স্থাপনা অবৈধভাবে নির্মিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে সেই ক্ষমতা ব্যবহার করে বিচার ছাড়াই কোনো ব্যক্তি বা জনগোষ্ঠীকে শাস্তি দেওয়া সাংবিধানিক অধিকার ও আইনের শাসনের পরিপন্থী।

ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশনা বাস্তবায়ন এবং উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।

সূত্র: রয়টার্স।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ