ঢাকা, বাংলাদেশ
২৪° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুর

ছবি : সংগৃহীত
ফলো করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরে এলে সবচেয়ে বেশি বিপদে পড়বে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমন মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিএনপির নেতা-কর্মীরা ব্যাপক নির্যাতন ও দমন-পীড়নের শিকার হয়েছেন। এরপরও দলটি রাজনৈতিকভাবে টিকে থেকেছে এবং রাজপথে আন্দোলন চালিয়ে গেছে।

তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্বকে নির্বাসনে থাকতে হয়েছে। অনেক নেতা-কর্মীকে কারাগারে যেতে হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপরও কঠোর নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নুরের দাবি, এত প্রতিকূলতার পরও আওয়ামী লীগ ও ভারতের সম্মিলিত প্রচেষ্টায় বিএনপিকে নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে জামায়াতে ইসলামী ও এনসিপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতার রাজনীতিতে ফিরে এলে বিএনপির তুলনায় এই দুই দলই বেশি বিপদের মুখে পড়বে।

অন্তর্বর্তী সরকারের সময় জামায়াত ও এনসিপি রাজনৈতিক সুবিধা নিয়েছে বলেও অভিযোগ করেন নুরুল হক নুর। তাঁর ভাষায়, ওই সময় যারা ‘হালুয়া-রুটি’ খেয়েছে, আওয়ামী লীগ ফিরে এলে তারাই সবচেয়ে বেশি সমস্যায় পড়বে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে জামায়াতে ইসলামী দীর্ঘদিন রাজনৈতিক চাপের মধ্যে ছিল। দলটির কার্যক্রমও একপর্যায়ে নিষিদ্ধ করা হয়েছিল।

আলোচনা সভায় আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক তৎপরতা মোকাবিলায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র, জনতা ও বিভিন্ন রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল। একইভাবে দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখা প্রয়োজন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানের প্রসঙ্গ তুলে নুর বলেন, সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। তবে দেশের স্থিতিশীলতা রক্ষার প্রশ্নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

তিনি মনে করেন, দেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বজায় থাকলে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় ভবিষ্যতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মধ্য দিয়েই বিরোধী দলগুলোর ক্ষমতায় আসার সুযোগ থাকবে।

নুরুল হক নুর বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা হওয়া উচিত গণতান্ত্রিক প্রক্রিয়ায়। দেশের পরিস্থিতি অস্থিতিশীল হলে শেষ পর্যন্ত সব রাজনৈতিক দলই ক্ষতিগ্রস্ত হতে পারে।

এদিকে আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন দলের সঙ্গে আলোচনা ও যোগাযোগ চলছে।

তবে ঐক্য গঠনের পদ্ধতি এবং রাজনৈতিক সংস্কারের শর্ত নিয়ে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে।

এই পরিস্থিতিতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে জামায়াত ও এনসিপির রাজনৈতিক অবস্থান নিয়ে নুরুল হক নুরের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগ : জামায়াতে ইসলামী এনসিপি আওয়ামী লীগ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুর

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরে এলে সবচেয়ে বেশি বিপদে পড়বে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমন মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিএনপির নেতা-কর্মীরা ব্যাপক নির্যাতন ও দমন-পীড়নের শিকার হয়েছেন। এরপরও দলটি রাজনৈতিকভাবে টিকে থেকেছে এবং রাজপথে আন্দোলন চালিয়ে গেছে।

তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্বকে নির্বাসনে থাকতে হয়েছে। অনেক নেতা-কর্মীকে কারাগারে যেতে হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপরও কঠোর নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নুরের দাবি, এত প্রতিকূলতার পরও আওয়ামী লীগ ও ভারতের সম্মিলিত প্রচেষ্টায় বিএনপিকে নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে জামায়াতে ইসলামী ও এনসিপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতার রাজনীতিতে ফিরে এলে বিএনপির তুলনায় এই দুই দলই বেশি বিপদের মুখে পড়বে।

অন্তর্বর্তী সরকারের সময় জামায়াত ও এনসিপি রাজনৈতিক সুবিধা নিয়েছে বলেও অভিযোগ করেন নুরুল হক নুর। তাঁর ভাষায়, ওই সময় যারা ‘হালুয়া-রুটি’ খেয়েছে, আওয়ামী লীগ ফিরে এলে তারাই সবচেয়ে বেশি সমস্যায় পড়বে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে জামায়াতে ইসলামী দীর্ঘদিন রাজনৈতিক চাপের মধ্যে ছিল। দলটির কার্যক্রমও একপর্যায়ে নিষিদ্ধ করা হয়েছিল।

আলোচনা সভায় আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক তৎপরতা মোকাবিলায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র, জনতা ও বিভিন্ন রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল। একইভাবে দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখা প্রয়োজন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানের প্রসঙ্গ তুলে নুর বলেন, সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। তবে দেশের স্থিতিশীলতা রক্ষার প্রশ্নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

তিনি মনে করেন, দেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বজায় থাকলে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় ভবিষ্যতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মধ্য দিয়েই বিরোধী দলগুলোর ক্ষমতায় আসার সুযোগ থাকবে।

নুরুল হক নুর বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা হওয়া উচিত গণতান্ত্রিক প্রক্রিয়ায়। দেশের পরিস্থিতি অস্থিতিশীল হলে শেষ পর্যন্ত সব রাজনৈতিক দলই ক্ষতিগ্রস্ত হতে পারে।

এদিকে আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন দলের সঙ্গে আলোচনা ও যোগাযোগ চলছে।

তবে ঐক্য গঠনের পদ্ধতি এবং রাজনৈতিক সংস্কারের শর্ত নিয়ে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে।

এই পরিস্থিতিতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে জামায়াত ও এনসিপির রাজনৈতিক অবস্থান নিয়ে নুরুল হক নুরের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ