ঢাকা, বাংলাদেশ
২৫° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে ধসে নিহত ৯, নিখোঁজ ১৭

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে ধসে নিহত ৯, নিখোঁজ ১৭
ছবি: সংগৃহীত
ফলো করুন

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি অবৈধ স্বর্ণের খনিতে ধস ও পানি ঢুকে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর থেকে আরও ১৭ জন নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজে উদ্ধার অভিযান চালানো হলেও খনির ভেতরের প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধারকর্মীদের কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় পশ্চিম জাভার বোগর জেলার সিগুহা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভূমিধসের কারণে স্বর্ণের খনির একটি অংশ ভেঙে পড়ে। এরপর খনির ভেতরে পানি প্রবেশ করলে সেখানে অবস্থানরত শ্রমিকেরা আটকা পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন। তবে খনির ভেতরের পথ সরু ও অসমতল হওয়ায় উদ্ধারকাজে নানা প্রতিবন্ধকতা দেখা দেয়।

জাকার্তা অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি জানিয়েছেন, এখন পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ১৭ জন এখনো খনির ভেতরে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

খনির ভেতরে জমে থাকা পানি উদ্ধার কার্যক্রমকে আরও জটিল করে তুলেছে। পাশাপাশি পর্যাপ্ত আলো না থাকা এবং পিচ্ছিল পথের কারণে উদ্ধারকর্মীদের সতর্কতার সঙ্গে এগোতে হচ্ছে।

এসব প্রতিকূলতার মধ্যেও নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে উদ্ধারকাজে নিয়োজিত কর্মীরা যাতে নতুন কোনো দুর্ঘটনার শিকার না হন, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সিগুহা এলাকায় দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই স্বর্ণ উত্তোলনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। দুর্ঘটনাকবলিত খনিটিও অবৈধভাবে পরিচালিত হচ্ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি।

ট্যাগ : ইন্দোনেশিয়া স্বর্ণের খনি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে ধসে নিহত ৯, নিখোঁজ ১৭

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি অবৈধ স্বর্ণের খনিতে ধস ও পানি ঢুকে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর থেকে আরও ১৭ জন নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজে উদ্ধার অভিযান চালানো হলেও খনির ভেতরের প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধারকর্মীদের কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় পশ্চিম জাভার বোগর জেলার সিগুহা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভূমিধসের কারণে স্বর্ণের খনির একটি অংশ ভেঙে পড়ে। এরপর খনির ভেতরে পানি প্রবেশ করলে সেখানে অবস্থানরত শ্রমিকেরা আটকা পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন। তবে খনির ভেতরের পথ সরু ও অসমতল হওয়ায় উদ্ধারকাজে নানা প্রতিবন্ধকতা দেখা দেয়।

জাকার্তা অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি জানিয়েছেন, এখন পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ১৭ জন এখনো খনির ভেতরে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

খনির ভেতরে জমে থাকা পানি উদ্ধার কার্যক্রমকে আরও জটিল করে তুলেছে। পাশাপাশি পর্যাপ্ত আলো না থাকা এবং পিচ্ছিল পথের কারণে উদ্ধারকর্মীদের সতর্কতার সঙ্গে এগোতে হচ্ছে।

এসব প্রতিকূলতার মধ্যেও নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে উদ্ধারকাজে নিয়োজিত কর্মীরা যাতে নতুন কোনো দুর্ঘটনার শিকার না হন, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সিগুহা এলাকায় দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই স্বর্ণ উত্তোলনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। দুর্ঘটনাকবলিত খনিটিও অবৈধভাবে পরিচালিত হচ্ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ