ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল হলেও প্রতিষ্ঠানটির অন্য শাখাগুলো পরিচালনায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১৬ জুন) সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু প্যাথলজি বিভাগের নয়, মগবাজার আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে আদ্-দ্বীন হাসপাতালের অন্য কোনো শাখা থাকলে সেগুলো পরিচালনায় কোনো বাধা নেই।

তিনি আরও বলেন, মগবাজার আদ্-দ্বীন হাসপাতালে বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবে শিশুদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসক, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ছিল। তাই ছয় শিশুর মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষকেই নিতে হবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, এই অপরাধের শাস্তি হিসেবে হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে। কেউ অপরাধ করলে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই।

ট্যাগ : আদ্-দ্বীন হাসপাতাল, মগবাজার আদ্-দ্বীন হাসপাতাল, স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল হলেও প্রতিষ্ঠানটির অন্য শাখাগুলো পরিচালনায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১৬ জুন) সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু প্যাথলজি বিভাগের নয়, মগবাজার আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে আদ্-দ্বীন হাসপাতালের অন্য কোনো শাখা থাকলে সেগুলো পরিচালনায় কোনো বাধা নেই।

তিনি আরও বলেন, মগবাজার আদ্-দ্বীন হাসপাতালে বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবে শিশুদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসক, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ছিল। তাই ছয় শিশুর মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষকেই নিতে হবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, এই অপরাধের শাস্তি হিসেবে হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে। কেউ অপরাধ করলে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ