ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফুরিয়ে আসছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে কী বলছে ভারত?

ফুরিয়ে আসছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে কী বলছে ভারত?
ছবি : সংগৃহীত
ফলো করুন

আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে চললেও এর নবায়ন নিয়ে নতুন কোনো আশার আলো বা সুস্পষ্ট ইঙ্গিত দেয়নি ভারত। আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল চুক্তির ভবিষ্যৎ নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়লেও আলোচনার অগ্রগতি কিংবা উচ্চপর্যায়ের কোনো তৎপরতা নিয়ে নতুন কিছু জানাননি।

উল্টো আগের ব্রিফিংগুলোতে দেওয়া নিজের পুরোনো অবস্থানেই অটল থাকার কথা জানান জয়সওয়াল। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য এবং মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের মতো স্পর্শকাতর বিষয়েও একই ধরনের অস্পষ্টতা ও পুরোনো সুর বজায় রাখেন তিনি।

চুক্তির মেয়াদ ফুরিয়ে আসার মুহূর্তে এবং নবায়নের বিরোধিতায় বিভিন্ন মহলের সরব অবস্থানের মধ্যে দুই দেশের আলোচনায় কোনো অগ্রগতি আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, গঙ্গাসহ অভিন্ন নদী ও পানিসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশন (জেআরসি) একটি প্রতিষ্ঠিত কাঠামো হিসেবে রয়েছে। ভারতের স্বার্থ অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক ধরে রাখতে নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাসহ ভারতীয় কর্মকর্তাদের উপস্থিতি এবং সম্ভাব্য জেআরসি বৈঠক নিয়েও ব্রিফিংয়ে প্রশ্ন ওঠে। বৈঠক থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, নাকি তা কেবল কারিগরি পর্যায়ের আলোচনায় সীমাবদ্ধ থাকবে—এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বৈঠকটি কারিগরি পর্যায়ের কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তাঁর কাছে কোনো নতুন তথ্য নেই; তবে খোঁজ নিয়ে পরবর্তীতে জানাতে পারবেন।

ট্যাগ : গঙ্গার পানি বণ্টন চুক্তি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


ফুরিয়ে আসছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে কী বলছে ভারত?

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে চললেও এর নবায়ন নিয়ে নতুন কোনো আশার আলো বা সুস্পষ্ট ইঙ্গিত দেয়নি ভারত। আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল চুক্তির ভবিষ্যৎ নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়লেও আলোচনার অগ্রগতি কিংবা উচ্চপর্যায়ের কোনো তৎপরতা নিয়ে নতুন কিছু জানাননি।

উল্টো আগের ব্রিফিংগুলোতে দেওয়া নিজের পুরোনো অবস্থানেই অটল থাকার কথা জানান জয়সওয়াল। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য এবং মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের মতো স্পর্শকাতর বিষয়েও একই ধরনের অস্পষ্টতা ও পুরোনো সুর বজায় রাখেন তিনি।

চুক্তির মেয়াদ ফুরিয়ে আসার মুহূর্তে এবং নবায়নের বিরোধিতায় বিভিন্ন মহলের সরব অবস্থানের মধ্যে দুই দেশের আলোচনায় কোনো অগ্রগতি আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, গঙ্গাসহ অভিন্ন নদী ও পানিসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশন (জেআরসি) একটি প্রতিষ্ঠিত কাঠামো হিসেবে রয়েছে। ভারতের স্বার্থ অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক ধরে রাখতে নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাসহ ভারতীয় কর্মকর্তাদের উপস্থিতি এবং সম্ভাব্য জেআরসি বৈঠক নিয়েও ব্রিফিংয়ে প্রশ্ন ওঠে। বৈঠক থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, নাকি তা কেবল কারিগরি পর্যায়ের আলোচনায় সীমাবদ্ধ থাকবে—এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বৈঠকটি কারিগরি পর্যায়ের কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তাঁর কাছে কোনো নতুন তথ্য নেই; তবে খোঁজ নিয়ে পরবর্তীতে জানাতে পারবেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ