ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মায়ের শূন্যতা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম জন্মদিন

ছবি : সংগৃহীত
ফলো করুন

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবাস, ১৭ বছরের নির্বাসিত জীবন পেরিয়ে রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তন—জীবনের ৬২তম বছরে পা রাখা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঝুলিতে এবার রাজনৈতিক সাফল্যের বড় অর্জন। তবে জন্মদিনের এই প্রাপ্তির মুহূর্তে তাঁর জীবনের সবচেয়ে বড় অনুপস্থিতি মমতাময়ী মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম জন্মদিন, অথচ পাশে নেই সেই মা—যাঁকে হারানোর শোক এখনো তাঁর জীবনের গভীরতম ক্ষত।

আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) তারেক রহমানের ৬২তম জন্মদিন। ৬১ বছরের জীবন পেরিয়ে নতুন বছরে তিনি পা রাখছেন এমন এক সময়ে, যখন রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলা তাঁকে দেশের সর্বোচ্চ নির্বাহী দায়িত্বে পৌঁছে দিয়েছে। কিন্তু ক্ষমতা, সাফল্য ও রাজনৈতিক প্রাপ্তির এই অধ্যায়ের সঙ্গে মিশে আছে ব্যক্তিগত শোক, স্মৃতি আর মায়ের শূন্যতা।

১৯৬৫ সালের ২০ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন তারেক রহমান। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তিনি। রাজনৈতিক আবহে বেড়ে ওঠা তারেক রহমান শৈশবেই হারান বাবাকে। এরপর মায়ের রাজনৈতিক সংগ্রাম, ক্ষমতায় যাওয়া, প্রতিকূলতা মোকাবিলা ও দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হয়ে ওঠেন তিনি।

১৯৮৮ সালে বাবার জন্মস্থান বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক রাজনীতিতে যুক্ত হন তারেক রহমান। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে পরবর্তী সময়ে দলের সাংগঠনিক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, দলকে সংগঠিত করা এবং নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেন।

তবে তাঁর রাজনৈতিক জীবনের পথ মসৃণ ছিল না। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন তিনি। কারাবাস, নির্যাতনের অভিযোগ, শারীরিক অসুস্থতা ও একাধিক মামলার মধ্য দিয়ে কঠিন সময় পার করেন। ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার পর শুরু হয় তাঁর দীর্ঘ নির্বাসিত জীবন। প্রায় ১৭ বছর দেশের বাইরে থেকেও বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন এবং বিদেশে বসেই প্রতিকূল পরিস্থিতিতে দলকে নেতৃত্ব দেন।

দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরে দলকে সংগঠিত করা ও নির্বাচনী প্রস্তুতিতে নেতৃত্ব দেন তিনি। চলতি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি এবং তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন। পরে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

রাজনৈতিক জীবনের এই প্রত্যাবর্তন ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ তারেক রহমানের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করলেও এর শুরুতেই তাঁকে হারাতে হয়েছে জীবনের সবচেয়ে আপন মানুষটিকে। দেশে ফেরার মাত্র কয়েক দিন পরই মা খালেদা জিয়ার মৃত্যু তাঁকে গভীর শোকের মুখে ফেলে। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিনে তাঁর সামনে একদিকে রাষ্ট্র পরিচালনার বিশাল দায়িত্ব, অন্যদিকে মায়ের স্মৃতি ও শূন্যতা—যা দিনটিকে অর্জন ও হারানোর এক মিশ্র অনুভূতিতে পরিণত করেছে।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মায়ের শূন্যতা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম জন্মদিন

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবাস, ১৭ বছরের নির্বাসিত জীবন পেরিয়ে রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তন—জীবনের ৬২তম বছরে পা রাখা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঝুলিতে এবার রাজনৈতিক সাফল্যের বড় অর্জন। তবে জন্মদিনের এই প্রাপ্তির মুহূর্তে তাঁর জীবনের সবচেয়ে বড় অনুপস্থিতি মমতাময়ী মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম জন্মদিন, অথচ পাশে নেই সেই মা—যাঁকে হারানোর শোক এখনো তাঁর জীবনের গভীরতম ক্ষত।

আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) তারেক রহমানের ৬২তম জন্মদিন। ৬১ বছরের জীবন পেরিয়ে নতুন বছরে তিনি পা রাখছেন এমন এক সময়ে, যখন রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলা তাঁকে দেশের সর্বোচ্চ নির্বাহী দায়িত্বে পৌঁছে দিয়েছে। কিন্তু ক্ষমতা, সাফল্য ও রাজনৈতিক প্রাপ্তির এই অধ্যায়ের সঙ্গে মিশে আছে ব্যক্তিগত শোক, স্মৃতি আর মায়ের শূন্যতা।

১৯৬৫ সালের ২০ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন তারেক রহমান। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তিনি। রাজনৈতিক আবহে বেড়ে ওঠা তারেক রহমান শৈশবেই হারান বাবাকে। এরপর মায়ের রাজনৈতিক সংগ্রাম, ক্ষমতায় যাওয়া, প্রতিকূলতা মোকাবিলা ও দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হয়ে ওঠেন তিনি।

১৯৮৮ সালে বাবার জন্মস্থান বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক রাজনীতিতে যুক্ত হন তারেক রহমান। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে পরবর্তী সময়ে দলের সাংগঠনিক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, দলকে সংগঠিত করা এবং নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেন।

তবে তাঁর রাজনৈতিক জীবনের পথ মসৃণ ছিল না। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন তিনি। কারাবাস, নির্যাতনের অভিযোগ, শারীরিক অসুস্থতা ও একাধিক মামলার মধ্য দিয়ে কঠিন সময় পার করেন। ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার পর শুরু হয় তাঁর দীর্ঘ নির্বাসিত জীবন। প্রায় ১৭ বছর দেশের বাইরে থেকেও বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন এবং বিদেশে বসেই প্রতিকূল পরিস্থিতিতে দলকে নেতৃত্ব দেন।

দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরে দলকে সংগঠিত করা ও নির্বাচনী প্রস্তুতিতে নেতৃত্ব দেন তিনি। চলতি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি এবং তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন। পরে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

রাজনৈতিক জীবনের এই প্রত্যাবর্তন ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ তারেক রহমানের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করলেও এর শুরুতেই তাঁকে হারাতে হয়েছে জীবনের সবচেয়ে আপন মানুষটিকে। দেশে ফেরার মাত্র কয়েক দিন পরই মা খালেদা জিয়ার মৃত্যু তাঁকে গভীর শোকের মুখে ফেলে। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিনে তাঁর সামনে একদিকে রাষ্ট্র পরিচালনার বিশাল দায়িত্ব, অন্যদিকে মায়ের স্মৃতি ও শূন্যতা—যা দিনটিকে অর্জন ও হারানোর এক মিশ্র অনুভূতিতে পরিণত করেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ