ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ ও ঢাবিতে ছাত্রদলের অবস্থান

ছবি: সংগৃহীত
ফলো করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে রাজধানীর শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান সংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে এসব কর্মসূচিতে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের কয়েকশ নেতাকর্মী। তাঁরা সম্ভাব্য নাশকতা, সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

দুপুরের দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

এর আগে সকাল থেকে শাহবাগ এলাকায় জড়ো হতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে কয়েক দফায় বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যান তাঁরা।

কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।

শাহবাগে অবস্থান কর্মসূচিতে ডা. তৌহিদুর রহমান আউয়াল দাবি করেন, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছেন। রাজধানীর সড়কে স্বাভাবিক চলাচল অব্যাহত থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘তাদের লকডাউন মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আপনারা দেখেন, রাস্তায় সব স্বাভাবিক চলাচল। কারও কোনোকিছু মনে হচ্ছে না।’

শেখ হাসিনার বিচার প্রসঙ্গেও বক্তব্য দেন ছাত্রদলের এই নেতা। তিনি বলেন, ‘একটা মানুষের জীবদ্দশায় যত ধরনের চরম পরিণতি দেখা লাগে, হাসিনা তার জীবনে সবকিছু ভোগ করবে এবং বাংলাদেশের জনগণ অপেক্ষা করছে, কোন দিন হাসিনা আসবে।’

এ সময় গণমাধ্যমকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান আউয়াল। তাঁর দাবি, নিষিদ্ধ দলের বিভিন্ন ঘটনা প্রচারের মাধ্যমে তারা নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রচারের সুযোগ পায়।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দয়া করে নিষিদ্ধ লীগের কোনও কর্মকাণ্ড পেট্রোনাইজ করবেন না। কারণ, কোনও একটা ঘটনা আপনারা যখন প্রচার করেন, এরা এটাকে মার্কেটিং করার সুযোগ পায়।’

একই সঙ্গে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ছাত্রদল ও গণমাধ্যমকর্মীরা ওই আন্দোলনে একই লক্ষ্যে কাজ করেছেন।

ছাত্রদলের কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে আউয়াল বলেন, ‘আমাদের কর্মসূচি সবসময় একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমাদের কর্মসূচি চলমান। ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে চলতে থাকবে। আমরা অতীতেও রাজপথে ছিলাম, এখন আমরা পথে আছি।’

নিজের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ টেনে তিনি জানান, গণ-অভ্যুত্থানের সময় ব্যবহৃত টি-শার্ট পরেই কর্মসূচিতে এসেছেন। দীর্ঘ ১০ বছর ধরে একই ঘড়ি ব্যবহার করছেন বলেও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, রাজনৈতিক পরিবর্তনের পরও ব্যক্তিগত জীবনে কোনো উন্নতি হয়নি।

শরীয়তপুরে সড়ক অবরোধের একটি ঘটনার কথাও তুলে ধরেন ছাত্রদলের এই নেতা। তিনি দাবি করেন, গাছ ফেলে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করা হলে ছাত্রদলের নেতাকর্মীরা ১৫ মিনিটের মধ্যে তা সরিয়ে যান চলাচলের উপযোগী করেন।

বক্তব্যের শেষদিকে দেশে অপরাজনীতি, চাঁদাবাজি ও রক্তপাতের রাজনীতি আর ফিরে আসবে না বলে মন্তব্য করেন আউয়াল। সম্ভাব্য নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে ছাত্রদলের রাজপথের কর্মসূচি অব্যাহত রাখার কথাও জানান তিনি।

ট্যাগ : আওয়ামী লীগ ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ ও ঢাবিতে ছাত্রদলের অবস্থান

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে রাজধানীর শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান সংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে এসব কর্মসূচিতে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের কয়েকশ নেতাকর্মী। তাঁরা সম্ভাব্য নাশকতা, সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

দুপুরের দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

এর আগে সকাল থেকে শাহবাগ এলাকায় জড়ো হতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে কয়েক দফায় বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যান তাঁরা।

কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।

শাহবাগে অবস্থান কর্মসূচিতে ডা. তৌহিদুর রহমান আউয়াল দাবি করেন, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছেন। রাজধানীর সড়কে স্বাভাবিক চলাচল অব্যাহত থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘তাদের লকডাউন মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আপনারা দেখেন, রাস্তায় সব স্বাভাবিক চলাচল। কারও কোনোকিছু মনে হচ্ছে না।’

শেখ হাসিনার বিচার প্রসঙ্গেও বক্তব্য দেন ছাত্রদলের এই নেতা। তিনি বলেন, ‘একটা মানুষের জীবদ্দশায় যত ধরনের চরম পরিণতি দেখা লাগে, হাসিনা তার জীবনে সবকিছু ভোগ করবে এবং বাংলাদেশের জনগণ অপেক্ষা করছে, কোন দিন হাসিনা আসবে।’

এ সময় গণমাধ্যমকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান আউয়াল। তাঁর দাবি, নিষিদ্ধ দলের বিভিন্ন ঘটনা প্রচারের মাধ্যমে তারা নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রচারের সুযোগ পায়।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দয়া করে নিষিদ্ধ লীগের কোনও কর্মকাণ্ড পেট্রোনাইজ করবেন না। কারণ, কোনও একটা ঘটনা আপনারা যখন প্রচার করেন, এরা এটাকে মার্কেটিং করার সুযোগ পায়।’

একই সঙ্গে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ছাত্রদল ও গণমাধ্যমকর্মীরা ওই আন্দোলনে একই লক্ষ্যে কাজ করেছেন।

ছাত্রদলের কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে আউয়াল বলেন, ‘আমাদের কর্মসূচি সবসময় একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমাদের কর্মসূচি চলমান। ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে চলতে থাকবে। আমরা অতীতেও রাজপথে ছিলাম, এখন আমরা পথে আছি।’

নিজের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ টেনে তিনি জানান, গণ-অভ্যুত্থানের সময় ব্যবহৃত টি-শার্ট পরেই কর্মসূচিতে এসেছেন। দীর্ঘ ১০ বছর ধরে একই ঘড়ি ব্যবহার করছেন বলেও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, রাজনৈতিক পরিবর্তনের পরও ব্যক্তিগত জীবনে কোনো উন্নতি হয়নি।

শরীয়তপুরে সড়ক অবরোধের একটি ঘটনার কথাও তুলে ধরেন ছাত্রদলের এই নেতা। তিনি দাবি করেন, গাছ ফেলে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করা হলে ছাত্রদলের নেতাকর্মীরা ১৫ মিনিটের মধ্যে তা সরিয়ে যান চলাচলের উপযোগী করেন।

বক্তব্যের শেষদিকে দেশে অপরাজনীতি, চাঁদাবাজি ও রক্তপাতের রাজনীতি আর ফিরে আসবে না বলে মন্তব্য করেন আউয়াল। সম্ভাব্য নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে ছাত্রদলের রাজপথের কর্মসূচি অব্যাহত রাখার কথাও জানান তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ