ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

টাইটানিকের চেয়েও বড় ঐতিহাসিক জাহাজকে ডুবিয়ে দেওয়া হলো সমুদ্রে!

টাইটানিকের চেয়েও বড় ঐতিহাসিক জাহাজকে ডুবিয়ে দেওয়া হলো সমুদ্রে!
ছবি : সংগৃহীত
ফলো করুন

১৯৫২ সালে আটলান্টিক মহাসাগরের বুকে দানবীয় গতিতে ছুটে চলা রূপকথার ঐতিহাসিক জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’-এর শেষ ঠিকানা হলো সমুদ্রের তলদেশে। টাইটানিকের চেয়েও লম্বা এবং গতির বিশ্বরেকর্ড গড়া এই জাহাজটিকে লোহালক্কড় হিসেবে গলিয়ে না ফেলে পৃথিবীর সবচেয়ে বড় কৃত্রিম প্রবালপ্রাচীর বা ‘আর্টিফিশিয়াল রিফ’ তৈরির জন্য সমুদ্রের অতলে ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কর্তৃপক্ষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৯৫০ থেকে ১৯৫১ সালের মধ্যে নির্মিত ‘এসএস ইউনাইটেড স্টেটস’ দৈর্ঘ্যে বিখ্যাত টাইটানিক জাহাজের চেয়েও বড় ছিল। টাইটানিকের দৈর্ঘ্য ছিল ৮৮২ ফুট ৯ ইঞ্চি (২৬৯ দশমিক ১ মিটার), আর এসএস ইউনাইটেড স্টেটস ছিল প্রায় এক হাজার ফুট (৩০২ মিটার) লম্বা। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে মার্লিন মনরো, মার্লোন ব্র্যান্ডোর মতো বিশ্বখ্যাত তারকারা একসময় এর ডেক মাতিয়েছেন। ১৯৫২ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রথম যাত্রাতেই মাত্র ৩ দিন ১০ ঘণ্টা ৪০ মিনিটে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গতির ইতিহাস সৃষ্টি করে জাহাজটি। সে সময় এর গড় গতি ছিল ৩৫ দশমিক ৫৯ নটিক্যাল মাইল (ঘণ্টায় প্রায় ৬৬ কিলোমিটার), যা অন্য কোনো যাত্রীবাহী জাহাজ আজও ভাঙতে পারেনি।

গত কয়েক দশক ধরে ফিলাডেলফিয়ার ডেলাওয়্যার নদীতে অচল অবস্থায় জং ধরে ধুঁকছিল জাহাজটি। একে ভাসমান জাদুঘর বা বিলাসবহুল হোটেল বানিয়ে বাঁচিয়ে রাখার নানা চেষ্টা হলেও কোটি কোটি ডলারের রক্ষণাবেক্ষণ খরচ ও তলদেশের ক্ষয় বাধা হয়ে দাঁড়ায়। ২০২১ সালে ফিলাডেলফিয়া বন্দর কর্তৃপক্ষ জাহাজ নোঙর করে রাখার দৈনিক মাশুল বাড়িয়ে ১ হাজার ৭০০ ডলার করলে অলাভজনক সংস্থা ‘এসএস ইউনাইটেড স্টেটস কনজারভেটরি’ আর তা বহন করতে পারছিল না। পরে ফ্লোরিডার ওকালুসা কাউন্টি ১০ লাখ ডলারে জাহাজটি কিনে নেয়।

ওকালুসা কাউন্টির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পরিবেশগতভাবে নিরাপদ করতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর নির্ধারিত সব মানদণ্ড অনুসরণ করে এক বছর ধরে প্রস্তুতি নেওয়ার পর জাহাজটি সমুদ্রে ডোবানো হয়। সমুদ্রের নিচে এই বিশাল ধাতব কাঠামো এখন কোটি কোটি সামুদ্রিক মাছ, কচ্ছপ আর প্রবালের নতুন আবাসস্থল এবং ডুবুরিদের (ডাইভার) জন্য এক আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। তবে ডোবানোর আগেই জাহাজটির ঐতিহাসিক চিমনি ও প্রপেলারগুলো আলাদা করে সংরক্ষণ করা হয়েছে, যা দিয়ে উপকূলে একটি জমকালো জাদুঘর গড়ে তোলা হবে। এই উদ্যোগ সামুদ্রিক জীববৈচিত্র্য, মৎস্যশিল্প ও পর্যটনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বিশ্বে কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরির ঘটনা এটিই প্রথম নয়। ১৯৮৪ সালের ‘রিগস টু রিফস’ কর্মসূচির আওতায় মেক্সিকো উপসাগরে ৬০০টির বেশি পরিত্যক্ত তেল ও গ্যাস উত্তোলন-কাঠামো ডোবানো হয়েছে। এ ছাড়া নিউইয়র্ক নগরের অবসরে পাঠানো পাতালরেলের বগি, ফ্রিজ, কাঠের গুঁড়ি এবং ২০২৪ সালে ইংল্যান্ডের সাসেক্স উপকূলে বিশেষ নকশার ৭৫ হাজার কংক্রিটের ‘রিফ কিউব’ দিয়ে কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

ট্যাগ : টাইটানিক সমুদ্র

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


টাইটানিকের চেয়েও বড় ঐতিহাসিক জাহাজকে ডুবিয়ে দেওয়া হলো সমুদ্রে!

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

১৯৫২ সালে আটলান্টিক মহাসাগরের বুকে দানবীয় গতিতে ছুটে চলা রূপকথার ঐতিহাসিক জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’-এর শেষ ঠিকানা হলো সমুদ্রের তলদেশে। টাইটানিকের চেয়েও লম্বা এবং গতির বিশ্বরেকর্ড গড়া এই জাহাজটিকে লোহালক্কড় হিসেবে গলিয়ে না ফেলে পৃথিবীর সবচেয়ে বড় কৃত্রিম প্রবালপ্রাচীর বা ‘আর্টিফিশিয়াল রিফ’ তৈরির জন্য সমুদ্রের অতলে ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কর্তৃপক্ষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৯৫০ থেকে ১৯৫১ সালের মধ্যে নির্মিত ‘এসএস ইউনাইটেড স্টেটস’ দৈর্ঘ্যে বিখ্যাত টাইটানিক জাহাজের চেয়েও বড় ছিল। টাইটানিকের দৈর্ঘ্য ছিল ৮৮২ ফুট ৯ ইঞ্চি (২৬৯ দশমিক ১ মিটার), আর এসএস ইউনাইটেড স্টেটস ছিল প্রায় এক হাজার ফুট (৩০২ মিটার) লম্বা। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে মার্লিন মনরো, মার্লোন ব্র্যান্ডোর মতো বিশ্বখ্যাত তারকারা একসময় এর ডেক মাতিয়েছেন। ১৯৫২ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রথম যাত্রাতেই মাত্র ৩ দিন ১০ ঘণ্টা ৪০ মিনিটে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গতির ইতিহাস সৃষ্টি করে জাহাজটি। সে সময় এর গড় গতি ছিল ৩৫ দশমিক ৫৯ নটিক্যাল মাইল (ঘণ্টায় প্রায় ৬৬ কিলোমিটার), যা অন্য কোনো যাত্রীবাহী জাহাজ আজও ভাঙতে পারেনি।

গত কয়েক দশক ধরে ফিলাডেলফিয়ার ডেলাওয়্যার নদীতে অচল অবস্থায় জং ধরে ধুঁকছিল জাহাজটি। একে ভাসমান জাদুঘর বা বিলাসবহুল হোটেল বানিয়ে বাঁচিয়ে রাখার নানা চেষ্টা হলেও কোটি কোটি ডলারের রক্ষণাবেক্ষণ খরচ ও তলদেশের ক্ষয় বাধা হয়ে দাঁড়ায়। ২০২১ সালে ফিলাডেলফিয়া বন্দর কর্তৃপক্ষ জাহাজ নোঙর করে রাখার দৈনিক মাশুল বাড়িয়ে ১ হাজার ৭০০ ডলার করলে অলাভজনক সংস্থা ‘এসএস ইউনাইটেড স্টেটস কনজারভেটরি’ আর তা বহন করতে পারছিল না। পরে ফ্লোরিডার ওকালুসা কাউন্টি ১০ লাখ ডলারে জাহাজটি কিনে নেয়।

ওকালুসা কাউন্টির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পরিবেশগতভাবে নিরাপদ করতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর নির্ধারিত সব মানদণ্ড অনুসরণ করে এক বছর ধরে প্রস্তুতি নেওয়ার পর জাহাজটি সমুদ্রে ডোবানো হয়। সমুদ্রের নিচে এই বিশাল ধাতব কাঠামো এখন কোটি কোটি সামুদ্রিক মাছ, কচ্ছপ আর প্রবালের নতুন আবাসস্থল এবং ডুবুরিদের (ডাইভার) জন্য এক আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। তবে ডোবানোর আগেই জাহাজটির ঐতিহাসিক চিমনি ও প্রপেলারগুলো আলাদা করে সংরক্ষণ করা হয়েছে, যা দিয়ে উপকূলে একটি জমকালো জাদুঘর গড়ে তোলা হবে। এই উদ্যোগ সামুদ্রিক জীববৈচিত্র্য, মৎস্যশিল্প ও পর্যটনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বিশ্বে কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরির ঘটনা এটিই প্রথম নয়। ১৯৮৪ সালের ‘রিগস টু রিফস’ কর্মসূচির আওতায় মেক্সিকো উপসাগরে ৬০০টির বেশি পরিত্যক্ত তেল ও গ্যাস উত্তোলন-কাঠামো ডোবানো হয়েছে। এ ছাড়া নিউইয়র্ক নগরের অবসরে পাঠানো পাতালরেলের বগি, ফ্রিজ, কাঠের গুঁড়ি এবং ২০২৪ সালে ইংল্যান্ডের সাসেক্স উপকূলে বিশেষ নকশার ৭৫ হাজার কংক্রিটের ‘রিফ কিউব’ দিয়ে কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ