ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইসরায়েলের তিন নাগরিক ও চার সংস্থার ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত
ফলো করুন

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা এবং অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণের ঘটনায় নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির এই পদক্ষেপে তিন ইসরায়েলি নাগরিক ও চারটি সংস্থাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে একই ইস্যুতে আটটি ইসরায়েলি নির্মাণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয় যুক্তরাজ্য।

বুধবার (১৮ নভেম্বর) অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন। তাঁর মতে, পশ্চিম তীরে নতুন বসতি গড়ে তোলা এবং বসতি স্থাপনকারীদের সহিংস কর্মকাণ্ড স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্রমেই সংকুচিত করছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অস্ট্রেলিয়ার নাগরিক ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো কোনো ধরনের বাণিজ্যিক লেনদেন করতে পারবে না। একইভাবে তাদের আর্থিক কিংবা অন্য কোনো সহায়তা দেওয়ার ওপরও নিষেধাজ্ঞা কার্যকর হবে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থাগুলো পশ্চিম তীরে নতুন ইসরায়েলি বসতি প্রতিষ্ঠার পরিকল্পনা ও বাস্তবায়নে সরাসরি ভূমিকা রেখেছে। এ কাজে অর্থ সংগ্রহ, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সহিংসতায় জড়িত বসতি স্থাপনকারীদের সহযোগিতার বিষয়ও রয়েছে।

নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ইসরায়েলি বসতি স্থাপনকারী সংগঠন নাচালার নেতা ড্যানিয়েলা ওয়েইস। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পক্ষে দীর্ঘদিন ধরে অবস্থান জানিয়ে আসছেন তিনি। তালিকায় আরও রয়েছেন এলিয়াভ লিবি, যাঁর নির্মাণ প্রতিষ্ঠানের মাধ্যমে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের কার্যক্রম এগিয়েছে।

এদিকে পশ্চিম তীরের ই-১ বসতি প্রকল্প নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছেন পেনি ওং। প্রকল্পটি বাস্তবায়িত হলে অধিকৃত পশ্চিম তীরের ভূখণ্ড দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে। পাশাপাশি পূর্ব জেরুজালেমের সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা আরও বাধাগ্রস্ত হবে।

সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতাও বেড়েছে। প্রত্যক্ষদর্শী ও ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে জেরিকো শহরের একটি এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ৭২ বছর বয়সী এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। ওই এলাকায় এর আগে কয়েকটি ফিলিস্তিনি বাড়ি দখলের ঘটনাও ঘটেছে।

পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে বিবেচনা করে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বিশ্বের অধিকাংশ দেশ। যদিও ইসরায়েল বরাবরই এই অবস্থানের বিরোধিতা করে আসছে।

নতুন নিষেধাজ্ঞা নিয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারের সঙ্গে কথা বলেছেন পেনি ওং। বুধবার অস্ট্রেলিয়ার এবিসি রেডিওকে তিনি জানান, বসতি সম্প্রসারণের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের অবস্থান ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর কাছে স্পষ্টভাবে তুলে ধরেছেন।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) পশ্চিম তীরে বসতি নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট আটটি ইসরায়েলি নির্মাণ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য।

অস্ট্রেলিয়া ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক আগে থেকেই উত্তেজনাপূর্ণ। ২০২৫ সালে অস্ট্রেলিয়ার মধ্য-বামপন্থী সরকার শর্তসাপেক্ষে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। একই বছরের ডিসেম্বরে সিডনির বন্ডি সৈকতে ইহুদিদের হানুক্কা উৎসব চলাকালে বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্কে আরও অবনতি ঘটে।

পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ও সহিংসতার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সর্বশেষ সিদ্ধান্ত সেই কূটনৈতিক টানাপোড়েনে নতুন মাত্রা যোগ করেছে।

সূত্র: রয়টার্স।

ট্যাগ : ফিলিস্তিন অস্ট্রেলিয়া ইসরায়েল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ইসরায়েলের তিন নাগরিক ও চার সংস্থার ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা এবং অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণের ঘটনায় নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির এই পদক্ষেপে তিন ইসরায়েলি নাগরিক ও চারটি সংস্থাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে একই ইস্যুতে আটটি ইসরায়েলি নির্মাণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয় যুক্তরাজ্য।

বুধবার (১৮ নভেম্বর) অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন। তাঁর মতে, পশ্চিম তীরে নতুন বসতি গড়ে তোলা এবং বসতি স্থাপনকারীদের সহিংস কর্মকাণ্ড স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্রমেই সংকুচিত করছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অস্ট্রেলিয়ার নাগরিক ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো কোনো ধরনের বাণিজ্যিক লেনদেন করতে পারবে না। একইভাবে তাদের আর্থিক কিংবা অন্য কোনো সহায়তা দেওয়ার ওপরও নিষেধাজ্ঞা কার্যকর হবে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থাগুলো পশ্চিম তীরে নতুন ইসরায়েলি বসতি প্রতিষ্ঠার পরিকল্পনা ও বাস্তবায়নে সরাসরি ভূমিকা রেখেছে। এ কাজে অর্থ সংগ্রহ, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সহিংসতায় জড়িত বসতি স্থাপনকারীদের সহযোগিতার বিষয়ও রয়েছে।

নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ইসরায়েলি বসতি স্থাপনকারী সংগঠন নাচালার নেতা ড্যানিয়েলা ওয়েইস। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পক্ষে দীর্ঘদিন ধরে অবস্থান জানিয়ে আসছেন তিনি। তালিকায় আরও রয়েছেন এলিয়াভ লিবি, যাঁর নির্মাণ প্রতিষ্ঠানের মাধ্যমে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের কার্যক্রম এগিয়েছে।

এদিকে পশ্চিম তীরের ই-১ বসতি প্রকল্প নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছেন পেনি ওং। প্রকল্পটি বাস্তবায়িত হলে অধিকৃত পশ্চিম তীরের ভূখণ্ড দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে। পাশাপাশি পূর্ব জেরুজালেমের সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা আরও বাধাগ্রস্ত হবে।

সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতাও বেড়েছে। প্রত্যক্ষদর্শী ও ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে জেরিকো শহরের একটি এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ৭২ বছর বয়সী এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। ওই এলাকায় এর আগে কয়েকটি ফিলিস্তিনি বাড়ি দখলের ঘটনাও ঘটেছে।

পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে বিবেচনা করে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বিশ্বের অধিকাংশ দেশ। যদিও ইসরায়েল বরাবরই এই অবস্থানের বিরোধিতা করে আসছে।

নতুন নিষেধাজ্ঞা নিয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারের সঙ্গে কথা বলেছেন পেনি ওং। বুধবার অস্ট্রেলিয়ার এবিসি রেডিওকে তিনি জানান, বসতি সম্প্রসারণের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের অবস্থান ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর কাছে স্পষ্টভাবে তুলে ধরেছেন।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) পশ্চিম তীরে বসতি নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট আটটি ইসরায়েলি নির্মাণ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য।

অস্ট্রেলিয়া ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক আগে থেকেই উত্তেজনাপূর্ণ। ২০২৫ সালে অস্ট্রেলিয়ার মধ্য-বামপন্থী সরকার শর্তসাপেক্ষে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। একই বছরের ডিসেম্বরে সিডনির বন্ডি সৈকতে ইহুদিদের হানুক্কা উৎসব চলাকালে বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্কে আরও অবনতি ঘটে।

পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ও সহিংসতার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সর্বশেষ সিদ্ধান্ত সেই কূটনৈতিক টানাপোড়েনে নতুন মাত্রা যোগ করেছে।

সূত্র: রয়টার্স।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ