ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের ঘোষণা

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের ঘোষণা
ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে শিগগিরই এসব কর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার (১৮ নভেম্বর) গাজীপুর পিটিআইয়ে আয়োজিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী জানান, শিশুদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাকে গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা ও পরিচ্ছন্নতা ব্যবস্থাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিশুদের বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে শিশুদের মেধার পূর্ণ বিকাশ সম্ভব নয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা এবং অন্য শিশুদের সঙ্গে মেলামেশার সুযোগ থাকা প্রয়োজন। এসব কার্যক্রম শিশুদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ ও চিন্তাশক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ কারণে সন্তানদের নিয়মিত খেলাধুলার সুযোগ করে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে খেলার স্থান নিরাপদ ও পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেন। শিশুদের আশপাশের অপরিচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ জায়গা সম্পর্কে সচেতন করারও পরামর্শ দেন প্রতিমন্ত্রী।

এদিকে প্রাথমিক শিক্ষা প্রশাসনের কার্যক্রম আরও সুশৃঙ্খল করতে নতুন প্রশাসনিক নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানান ববি হাজ্জাজ। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের নেতৃত্বে এ নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত নীতিমালায় কর্মকর্তাদের পদ ও পদায়নসহ প্রশাসনিক কাঠামোর বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হচ্ছে। প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা ও কার্যকারিতা বাড়ানোই এ উদ্যোগের উদ্দেশ্য। প্রতিমন্ত্রী জানান, এসব সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় সাহস ও সহযোগিতা দিয়েছেন।

গাজীপুর পিটিআই সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

এ ছাড়া জেলার সব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।

ট্যাগ : প্রাথমিক শিক্ষা ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের ঘোষণা

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে শিগগিরই এসব কর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার (১৮ নভেম্বর) গাজীপুর পিটিআইয়ে আয়োজিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী জানান, শিশুদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাকে গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা ও পরিচ্ছন্নতা ব্যবস্থাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিশুদের বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে শিশুদের মেধার পূর্ণ বিকাশ সম্ভব নয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা এবং অন্য শিশুদের সঙ্গে মেলামেশার সুযোগ থাকা প্রয়োজন। এসব কার্যক্রম শিশুদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ ও চিন্তাশক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ কারণে সন্তানদের নিয়মিত খেলাধুলার সুযোগ করে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে খেলার স্থান নিরাপদ ও পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেন। শিশুদের আশপাশের অপরিচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ জায়গা সম্পর্কে সচেতন করারও পরামর্শ দেন প্রতিমন্ত্রী।

এদিকে প্রাথমিক শিক্ষা প্রশাসনের কার্যক্রম আরও সুশৃঙ্খল করতে নতুন প্রশাসনিক নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানান ববি হাজ্জাজ। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের নেতৃত্বে এ নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত নীতিমালায় কর্মকর্তাদের পদ ও পদায়নসহ প্রশাসনিক কাঠামোর বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হচ্ছে। প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা ও কার্যকারিতা বাড়ানোই এ উদ্যোগের উদ্দেশ্য। প্রতিমন্ত্রী জানান, এসব সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় সাহস ও সহযোগিতা দিয়েছেন।

গাজীপুর পিটিআই সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

এ ছাড়া জেলার সব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ