প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাঁর এই সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সরকারপ্রধানের আগমন উপলক্ষে প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে লালমনিরহাট শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন স্থাপনা ও আশপাশের এলাকা সাজিয়ে তোলা হচ্ছে। শহরের সৌন্দর্যবর্ধনে বিভিন্ন স্থানে কাজ চলছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর জনসভা আয়োজনের জন্য কালেক্টরেট মাঠে নির্মাণ করা হচ্ছে বিশাল প্যান্ডেল। সেখানে মঞ্চ তৈরির পাশাপাশি সভা আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করা হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে লালমনিরহাটে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে গিয়ে প্রথমে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন। এরপর মহেন্দ্রনগর পানি নিষ্কাশন মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।
এ কর্মসূচি শেষে একটি জনসভায় যোগ দেবেন সরকারপ্রধান। এ ছাড়া জেলা শহরের কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফরটি নির্বিঘ্ন ও সফল করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। শহরের সাজসজ্জা, জনসভাস্থলের প্যান্ডেল নির্মাণ এবং অন্যান্য আয়োজনের কাজ শেষ করতে চলছে তৎপরতা।














মন্তব্যসমূহ