ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ৪৮ শতাংশ পদ শূন্য

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের অনুমোদিত পদের প্রায় অর্ধেকই শূন্য রয়েছে। সারা দেশে এসব স্বাস্থ্য প্রতিষ্ঠানে মোট ১৩ হাজার ৩৬টি চিকিৎসকের পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৬ হাজার ৭৪৮ জন। বাকি ৬ হাজার ২৮৮টি পদে কোনো চিকিৎসক নেই। অর্থাৎ মোট পদের প্রায় ৪৮ শতাংশ শূন্য।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারের দেওয়া তথ্য থেকে চিকিৎসক সংকটের এই চিত্র উঠে এসেছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের অনুপস্থিতিতে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী এম এ মুহিত।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকদের অনুমোদিত, পূরণকৃত ও শূন্য পদের বিস্তারিত হিসাব তুলে ধরা হয়।

শুধু উপজেলা পর্যায়েই নয়, দেশের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতেও উল্লেখযোগ্যসংখ্যক চিকিৎসকের পদ শূন্য রয়েছে।

সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে জানানো হয়, সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং বিশেষায়িত হাসপাতালগুলোতে চিকিৎসকের মোট অনুমোদিত পদ ৪২ হাজার ৫৪৯টি। এর মধ্যে ১১ হাজার ৩৩৬টি পদ বর্তমানে শূন্য।

একই সঙ্গে স্বাস্থ্যকর্মীসহ তৃতীয় শ্রেণির জনবলেও বড় ঘাটতির তথ্য তুলে ধরা হয়। এসব পদে মোট অনুমোদিত জনবল ৫৭ হাজার ৩০৬ জন। এর বিপরীতে ২১ হাজার ৬৫৬টি পদ খালি রয়েছে।

এদিকে সংসদের প্রশ্নোত্তর পর্বে দেশের শিশুদের টিকাদান কর্মসূচির অগ্রগতির তথ্যও তুলে ধরা হয়।

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামানের প্রশ্নের জবাবে জানানো হয়, দেশের সব এলাকায় শিশুদের টিকাদান কার্যক্রম পরিচালনা করছে সরকার।

হামের টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন। এর বিপরীতে টিকার আওতায় এসেছে ২ কোটি ১৭ লাখ ৯১ হাজার ২৫৯ জন। সরকারি হিসাব অনুযায়ী, টিকাদানের হার লক্ষ্যমাত্রার ১২১ শতাংশ।

অন্যদিকে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স ও তদারকি কার্যক্রম নিয়েও সংসদে তথ্য দেওয়া হয়।

টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে জানানো হয়, চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরেজমিনে পরিদর্শনের ভিত্তিতে সারা দেশে ৮ হাজার ২৭৩টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে নতুন ও নবায়ন মিলিয়ে লাইসেন্স দেওয়া হয়েছে।

বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৫০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জরিমানা ও সিলগালাকরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৫০০ প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

এ ছাড়া দেশে তরুণ বয়সীদের মধ্যে হৃদরোগ ও হার্ট অ্যাটাকজনিত মৃত্যুর বিষয়টিও সংসদে আলোচনায় আসে।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে জানানো হয়, বর্তমানে ২৫ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে হৃদরোগ ও হার্ট অ্যাটাকে মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বাড়ছে।

তবে এই বয়সী জনগোষ্ঠীর মধ্যে হৃদরোগে মৃত্যুর সুনির্দিষ্ট সংখ্যা কিংবা বৃদ্ধির হার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

সংসদে উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে দেশের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর বিপুলসংখ্যক পদ এখনও শূন্য রয়েছে।

ট্যাগ : স্বাস্থ্য মন্ত্রণালয় সরকারি হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ৪৮ শতাংশ পদ শূন্য

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের অনুমোদিত পদের প্রায় অর্ধেকই শূন্য রয়েছে। সারা দেশে এসব স্বাস্থ্য প্রতিষ্ঠানে মোট ১৩ হাজার ৩৬টি চিকিৎসকের পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৬ হাজার ৭৪৮ জন। বাকি ৬ হাজার ২৮৮টি পদে কোনো চিকিৎসক নেই। অর্থাৎ মোট পদের প্রায় ৪৮ শতাংশ শূন্য।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারের দেওয়া তথ্য থেকে চিকিৎসক সংকটের এই চিত্র উঠে এসেছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের অনুপস্থিতিতে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী এম এ মুহিত।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকদের অনুমোদিত, পূরণকৃত ও শূন্য পদের বিস্তারিত হিসাব তুলে ধরা হয়।

শুধু উপজেলা পর্যায়েই নয়, দেশের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতেও উল্লেখযোগ্যসংখ্যক চিকিৎসকের পদ শূন্য রয়েছে।

সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে জানানো হয়, সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং বিশেষায়িত হাসপাতালগুলোতে চিকিৎসকের মোট অনুমোদিত পদ ৪২ হাজার ৫৪৯টি। এর মধ্যে ১১ হাজার ৩৩৬টি পদ বর্তমানে শূন্য।

একই সঙ্গে স্বাস্থ্যকর্মীসহ তৃতীয় শ্রেণির জনবলেও বড় ঘাটতির তথ্য তুলে ধরা হয়। এসব পদে মোট অনুমোদিত জনবল ৫৭ হাজার ৩০৬ জন। এর বিপরীতে ২১ হাজার ৬৫৬টি পদ খালি রয়েছে।

এদিকে সংসদের প্রশ্নোত্তর পর্বে দেশের শিশুদের টিকাদান কর্মসূচির অগ্রগতির তথ্যও তুলে ধরা হয়।

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামানের প্রশ্নের জবাবে জানানো হয়, দেশের সব এলাকায় শিশুদের টিকাদান কার্যক্রম পরিচালনা করছে সরকার।

হামের টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন। এর বিপরীতে টিকার আওতায় এসেছে ২ কোটি ১৭ লাখ ৯১ হাজার ২৫৯ জন। সরকারি হিসাব অনুযায়ী, টিকাদানের হার লক্ষ্যমাত্রার ১২১ শতাংশ।

অন্যদিকে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স ও তদারকি কার্যক্রম নিয়েও সংসদে তথ্য দেওয়া হয়।

টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে জানানো হয়, চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরেজমিনে পরিদর্শনের ভিত্তিতে সারা দেশে ৮ হাজার ২৭৩টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে নতুন ও নবায়ন মিলিয়ে লাইসেন্স দেওয়া হয়েছে।

বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৫০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জরিমানা ও সিলগালাকরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৫০০ প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

এ ছাড়া দেশে তরুণ বয়সীদের মধ্যে হৃদরোগ ও হার্ট অ্যাটাকজনিত মৃত্যুর বিষয়টিও সংসদে আলোচনায় আসে।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে জানানো হয়, বর্তমানে ২৫ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে হৃদরোগ ও হার্ট অ্যাটাকে মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বাড়ছে।

তবে এই বয়সী জনগোষ্ঠীর মধ্যে হৃদরোগে মৃত্যুর সুনির্দিষ্ট সংখ্যা কিংবা বৃদ্ধির হার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

সংসদে উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে দেশের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর বিপুলসংখ্যক পদ এখনও শূন্য রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ