ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গোপালগঞ্জ ও ফেনীর পুলিশ সুপারকে পরস্পর বদলি

গোপালগঞ্জ ও ফেনীর পুলিশ সুপারকে পরস্পর বদলি
ছবি: সংগৃহীত
ফলো করুন

গোপালগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভের মধ্যেই জেলার পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন আনা হয়েছে। গোপালগঞ্জের বর্তমান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে এবং ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দুই জেলার পুলিশ সুপারকে পরস্পর বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রত্যুষ কুমার মজুমদার গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে মো. হাবীবুল্লাহ ফেনীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেবেন। জনস্বার্থে জারি করা এ বদলির আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে একই দিন গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় মিছিল ও বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিবেদন অনুযায়ী, মিছিলকারীদের হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ছিল। শহরের বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন।

পুলিশের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে বিক্ষোভের সময় জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


গোপালগঞ্জ ও ফেনীর পুলিশ সুপারকে পরস্পর বদলি

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভের মধ্যেই জেলার পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন আনা হয়েছে। গোপালগঞ্জের বর্তমান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে এবং ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দুই জেলার পুলিশ সুপারকে পরস্পর বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রত্যুষ কুমার মজুমদার গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে মো. হাবীবুল্লাহ ফেনীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেবেন। জনস্বার্থে জারি করা এ বদলির আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে একই দিন গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় মিছিল ও বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিবেদন অনুযায়ী, মিছিলকারীদের হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ছিল। শহরের বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন।

পুলিশের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে বিক্ষোভের সময় জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ