ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সুপারমার্কেটে সাইবার হামলার অভিযোগ নিয়ে ফ্রান্সকে সতর্ক করল আইআরজিসি

সুপারমার্কেটে সাইবার হামলার অভিযোগ নিয়ে ফ্রান্সকে সতর্ক করল আইআরজিসি
ছবি : সংগৃহীত
ফলো করুন

সুপারমার্কেটের শীতাতপ নিয়ন্ত্রণ ও হিমায়নব্যবস্থায় সাইবার হামলার অভিযোগকে কেন্দ্র করে ফ্রান্সকে সতর্ক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তেহরানের দাবি, ইসরায়েল ‘ফলস ফ্ল্যাগ’ বা অন্যের পরিচয়ে হামলা চালিয়ে সেই দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করছে। এ ধরনের কোনো ফাঁদে পা না দিতে প্যারিসের প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি ফ্রান্সের এই অভিযোগকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, আন্তর্জাতিক অঙ্গনে ইরানের বিরুদ্ধে বিদ্বেষ বাড়ানো এবং ইউরোপের সমর্থন আদায়ের উদ্দেশ্যেই ইসরায়েল এমন ভিত্তিহীন অভিযোগ তুলছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহেবি লেখেন, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ফলস ফ্ল্যাগ ফাঁদ সম্পর্কে প্যারিসের সতর্ক থাকা উচিত। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো বেসামরিক মানুষ বা স্থাপনাকে কখনোই লক্ষ্যবস্তু করে না আইআরজিসি।

এর আগে ফ্রান্স সরকার অভিযোগ করেছিল, আইআরজিসির ইলেকট্রনিক যুদ্ধ ও সাইবার প্রতিরক্ষা সংস্থার সঙ্গে যুক্ত ‘শহীদ কাভেহ’ নামের একটি ইউনিট এসব সাইবার হামলা চালিয়েছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, গত ১১ ও ১২ অক্টোবর রাতে দেশটির ৭০০টির বেশি খুচরা বিক্রয়কেন্দ্র ও সুপারমার্কেটের হিমায়নব্যবস্থার নিয়ন্ত্রণপ্রযুক্তি লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

প্যারিসের দাবি, এই সাইবার হামলায় ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের পাশাপাশি কয়েক কোটি ইউরো মূল্যের খাদ্যপণ্য নষ্ট হয়েছে। এ ঘটনার জেরে ফ্রান্স ইতিমধ্যে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে এবং হামলায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে।

তবে ফ্রান্সের এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় যেকোনো বিদেশি বেআইনি পদক্ষেপের বিরুদ্ধে প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

সূত্র: আনাদোলু এজেন্সি।

ট্যাগ : ফ্রান্স আইআরজিসি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


সুপারমার্কেটে সাইবার হামলার অভিযোগ নিয়ে ফ্রান্সকে সতর্ক করল আইআরজিসি

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সুপারমার্কেটের শীতাতপ নিয়ন্ত্রণ ও হিমায়নব্যবস্থায় সাইবার হামলার অভিযোগকে কেন্দ্র করে ফ্রান্সকে সতর্ক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তেহরানের দাবি, ইসরায়েল ‘ফলস ফ্ল্যাগ’ বা অন্যের পরিচয়ে হামলা চালিয়ে সেই দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করছে। এ ধরনের কোনো ফাঁদে পা না দিতে প্যারিসের প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি ফ্রান্সের এই অভিযোগকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, আন্তর্জাতিক অঙ্গনে ইরানের বিরুদ্ধে বিদ্বেষ বাড়ানো এবং ইউরোপের সমর্থন আদায়ের উদ্দেশ্যেই ইসরায়েল এমন ভিত্তিহীন অভিযোগ তুলছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহেবি লেখেন, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ফলস ফ্ল্যাগ ফাঁদ সম্পর্কে প্যারিসের সতর্ক থাকা উচিত। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো বেসামরিক মানুষ বা স্থাপনাকে কখনোই লক্ষ্যবস্তু করে না আইআরজিসি।

এর আগে ফ্রান্স সরকার অভিযোগ করেছিল, আইআরজিসির ইলেকট্রনিক যুদ্ধ ও সাইবার প্রতিরক্ষা সংস্থার সঙ্গে যুক্ত ‘শহীদ কাভেহ’ নামের একটি ইউনিট এসব সাইবার হামলা চালিয়েছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, গত ১১ ও ১২ অক্টোবর রাতে দেশটির ৭০০টির বেশি খুচরা বিক্রয়কেন্দ্র ও সুপারমার্কেটের হিমায়নব্যবস্থার নিয়ন্ত্রণপ্রযুক্তি লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

প্যারিসের দাবি, এই সাইবার হামলায় ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের পাশাপাশি কয়েক কোটি ইউরো মূল্যের খাদ্যপণ্য নষ্ট হয়েছে। এ ঘটনার জেরে ফ্রান্স ইতিমধ্যে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে এবং হামলায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে।

তবে ফ্রান্সের এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় যেকোনো বিদেশি বেআইনি পদক্ষেপের বিরুদ্ধে প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

সূত্র: আনাদোলু এজেন্সি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ