ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশবঞ্চিত ৯,৮৪২ প্রার্থীর শাহবাগে মানববন্ধন

ছবি : সংগৃহীত
ফলো করুন

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ না পাওয়া ৯ হাজার ৮৪২ জন প্রার্থীকে দ্রুত নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সুপারিশবঞ্চিত প্রার্থীরা। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারি মাসের মধ্যে বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাঁদের নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়েছে।

আজ রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীবৃন্দ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রার্থীরা অংশ নেন।

মানববন্ধনে প্রার্থীরা জানান, প্রায় ১৯ লাখ প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৮তম শিক্ষক নিবন্ধনে মোট ৬০ হাজার ৬৩৪ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হন, যেখানে উত্তীর্ণের হার ছিল মাত্র ৩ দশমিক ২৪ শতাংশ। তাঁদের মধ্যে ১৭তমসহ ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তিতে ৫৩ হাজার ৩৪০ জন নিয়োগের সুপারিশ পেলেও একই প্রক্রিয়ায় উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জন এখনো সুপারিশবঞ্চিত রয়েছেন।

প্রার্থীদের অভিযোগ, গণবিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক সব শূন্যপদ অন্তর্ভুক্ত না করা এবং আগে সুপারিশপ্রাপ্তদের পুনরায় আবেদনের সুযোগ দেওয়ায় যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁরা নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন। এর ফলে অনেকের নিবন্ধন সনদের মেয়াদ এবং সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা শেষ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে সুপারিশবঞ্চিত প্রার্থী মুনিয়া তাসনিম বলেন, ‘আমরা কোনো অনিয়ম বা বিশেষ সুবিধা চাইতে আসিনি। দীর্ঘ প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদের মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়েই শিক্ষক নিবন্ধনের সনদ অর্জন করেছি। অথচ চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও আমরা নিয়োগ পাচ্ছি না।’

তিনি আরও জানান, গত ২১ এপ্রিল শিক্ষামন্ত্রীর কাছে তাঁরা দাবিগুলো তুলে ধরলে মন্ত্রী দাবির যৌক্তিকতা বিবেচনা করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) তৎকালীন চেয়ারম্যানকে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন। মুনিয়া তাসনিম বলেন, ‘আমাদের বলা হয়েছিল, নিয়োগ কার্যক্রম সাত দিনের মধ্যে শেষ করা হবে। কিন্তু ২১ এপ্রিল থেকে ১৫ নভেম্বর—সাত মাস পার হয়ে গেছে। আমরা ধৈর্য ধরে অপেক্ষা করেছি, বারবার আশ্বাস পেয়েছি, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। সামাজিকভাবে আমাদের হেয়প্রতিপন্ন হতে হচ্ছে। মানুষ প্রশ্ন করে, শিক্ষক হওয়ার সনদ থাকার পরও চাকরি হয়নি কেন? আমরা এর সমাধান চাই।’

আরেক প্রার্থী খোরশেদ আলম বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তীব্র শিক্ষক সংকট থাকলেও চূড়ান্তভাবে উত্তীর্ণ হাজারো প্রার্থী শিক্ষকতা পেশায় প্রবেশ করতে পারছেন না। এতে একদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে, অন্যদিকে যোগ্য প্রার্থীরা বেকার জীবন কাটাচ্ছেন।

হতাশা প্রকাশ করে খোরশেদ আলম বলেন, ‘আমরা রাজপথে থাকতে চাই না, শিক্ষাঙ্গনে ফিরে যেতে চাই। আমাদের একজন সহযোদ্ধা যমুনা রায় সুপারিশ না পেয়ে আত্মহত্যা করেছেন। এমন হতাশাজনক পরিস্থিতির অবসান হওয়া প্রয়োজন। শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষা মন্ত্রণালয় তাঁর ইবাদতখানা। আমরা জানতে চাই, সেই ইবাদতখানায় আমাদের আকুতি কি পৌঁছাচ্ছে না? আমরা সরকারের প্রতিপক্ষ নই, রাষ্ট্রের নাগরিক হিসেবে ন্যায্য অধিকার চাই।’

কর্মসূচি থেকে প্রার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— ১. ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের দ্রুত নিয়োগ নিশ্চিত করা। ২. বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে এবং প্রয়োজনে নতুন করে শূন্যপদের চাহিদা নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা। ৩. সনদের মেয়াদ ও বয়সসীমা বিবেচনায় নিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জনকে নিয়োগের আওতায় আনা।

ট্যাগ : মানববন্ধন শাহবাগ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশবঞ্চিত ৯,৮৪২ প্রার্থীর শাহবাগে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ না পাওয়া ৯ হাজার ৮৪২ জন প্রার্থীকে দ্রুত নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সুপারিশবঞ্চিত প্রার্থীরা। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারি মাসের মধ্যে বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাঁদের নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়েছে।

আজ রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীবৃন্দ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রার্থীরা অংশ নেন।

মানববন্ধনে প্রার্থীরা জানান, প্রায় ১৯ লাখ প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৮তম শিক্ষক নিবন্ধনে মোট ৬০ হাজার ৬৩৪ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হন, যেখানে উত্তীর্ণের হার ছিল মাত্র ৩ দশমিক ২৪ শতাংশ। তাঁদের মধ্যে ১৭তমসহ ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তিতে ৫৩ হাজার ৩৪০ জন নিয়োগের সুপারিশ পেলেও একই প্রক্রিয়ায় উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জন এখনো সুপারিশবঞ্চিত রয়েছেন।

প্রার্থীদের অভিযোগ, গণবিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক সব শূন্যপদ অন্তর্ভুক্ত না করা এবং আগে সুপারিশপ্রাপ্তদের পুনরায় আবেদনের সুযোগ দেওয়ায় যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁরা নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন। এর ফলে অনেকের নিবন্ধন সনদের মেয়াদ এবং সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা শেষ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে সুপারিশবঞ্চিত প্রার্থী মুনিয়া তাসনিম বলেন, ‘আমরা কোনো অনিয়ম বা বিশেষ সুবিধা চাইতে আসিনি। দীর্ঘ প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদের মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়েই শিক্ষক নিবন্ধনের সনদ অর্জন করেছি। অথচ চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও আমরা নিয়োগ পাচ্ছি না।’

তিনি আরও জানান, গত ২১ এপ্রিল শিক্ষামন্ত্রীর কাছে তাঁরা দাবিগুলো তুলে ধরলে মন্ত্রী দাবির যৌক্তিকতা বিবেচনা করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) তৎকালীন চেয়ারম্যানকে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন। মুনিয়া তাসনিম বলেন, ‘আমাদের বলা হয়েছিল, নিয়োগ কার্যক্রম সাত দিনের মধ্যে শেষ করা হবে। কিন্তু ২১ এপ্রিল থেকে ১৫ নভেম্বর—সাত মাস পার হয়ে গেছে। আমরা ধৈর্য ধরে অপেক্ষা করেছি, বারবার আশ্বাস পেয়েছি, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। সামাজিকভাবে আমাদের হেয়প্রতিপন্ন হতে হচ্ছে। মানুষ প্রশ্ন করে, শিক্ষক হওয়ার সনদ থাকার পরও চাকরি হয়নি কেন? আমরা এর সমাধান চাই।’

আরেক প্রার্থী খোরশেদ আলম বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তীব্র শিক্ষক সংকট থাকলেও চূড়ান্তভাবে উত্তীর্ণ হাজারো প্রার্থী শিক্ষকতা পেশায় প্রবেশ করতে পারছেন না। এতে একদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে, অন্যদিকে যোগ্য প্রার্থীরা বেকার জীবন কাটাচ্ছেন।

হতাশা প্রকাশ করে খোরশেদ আলম বলেন, ‘আমরা রাজপথে থাকতে চাই না, শিক্ষাঙ্গনে ফিরে যেতে চাই। আমাদের একজন সহযোদ্ধা যমুনা রায় সুপারিশ না পেয়ে আত্মহত্যা করেছেন। এমন হতাশাজনক পরিস্থিতির অবসান হওয়া প্রয়োজন। শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষা মন্ত্রণালয় তাঁর ইবাদতখানা। আমরা জানতে চাই, সেই ইবাদতখানায় আমাদের আকুতি কি পৌঁছাচ্ছে না? আমরা সরকারের প্রতিপক্ষ নই, রাষ্ট্রের নাগরিক হিসেবে ন্যায্য অধিকার চাই।’

কর্মসূচি থেকে প্রার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— ১. ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের দ্রুত নিয়োগ নিশ্চিত করা। ২. বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে এবং প্রয়োজনে নতুন করে শূন্যপদের চাহিদা নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা। ৩. সনদের মেয়াদ ও বয়সসীমা বিবেচনায় নিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জনকে নিয়োগের আওতায় আনা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ