ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রমোদতরিতে ধাক্কা: ক্ষতিপূরণ আদায়ে তেলের ট্যাংকার জব্দের আবেদন!

প্রমোদতরিতে ধাক্কা: ক্ষতিপূরণ আদায়ে তেলের ট্যাংকার জব্দের আবেদন!
ছবি : সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে নোঙর করে থাকা একটি প্রমোদতরিতে তেলের ট্যাংকারের সজোরে ধাক্কায় ১০ লাখ ডলারের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিপূরণ আদায়ে ট্যাংকারটির মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে নিউ অরলিন্স বন্দর কর্তৃপক্ষ।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বিকেলে নিউ অরলিন্স বন্দরের থালিয়া স্ট্রিট টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ‘আটলান্টিক অ্যাসফাল্ট’ নামের একটি তেলের ট্যাংকার টার্মিনালে নোঙর করে থাকা ‘আমেরিকান হেরিটেজ’ নামের একটি প্রমোদতরিকে ধাক্কা দেয়। এতে প্রমোদতরিটি একদিকে কাত হয়ে পানিতে প্রায় ডুবে যাওয়ার উপক্রম হয়।

দুর্ঘটনার সময় প্রমোদতরিটিতে আনুমানিক ১২৯ জন যাত্রী ও ক্রু সদস্য অবস্থান করছিলেন। তবে বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, দুই নৌযানে থাকা সব যাত্রী ও নাবিক নিরাপদে রয়েছেন এবং এ ঘটনায় কোনো প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর শুক্রবার রাতেই ফেডারেল আদালতে মামলাটি দায়ের করে নিউ অরলিন্স বন্দর কর্তৃপক্ষ। মামলায় ট্যাংকারটির মালিক প্রতিষ্ঠান নেভ শিপিং এসএ এবং পরিচালনাকারী প্রতিষ্ঠান থমে শিপ ম্যানেজমেন্ট পিটিই লিমিটেডকে বিবাদী করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, নোঙর করে থাকা প্রমোদতরিটির সঙ্গে সংঘর্ষ এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে ট্যাংকারটি। এই দুর্ঘটনায় বন্দরের সম্পত্তির ১০ লাখ ডলারের বেশি ক্ষতি হয়েছে, যদিও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো নিরূপণ করা হয়নি।

বন্দর কর্তৃপক্ষ পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিদর্শন এবং মেরামতসহ সংশ্লিষ্ট সব ব্যয় আদায়ের জন্য ক্ষতিপূরণ দাবি করেছে। পাশাপাশি ক্ষতিপূরণের অর্থ নিশ্চিত করতে ট্যাংকারটি জব্দ করে নিলামে বিক্রি করার আবেদনও জানানো হয়েছে আদালতে।

এদিকে, ট্যাংকারটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ওএসএম থমে এক বিবৃতিতে জানিয়েছে, তাদের জাহাজের সব নাবিক সুস্থ ও নিরাপদে আছেন। দুর্ঘটনার পরপরই ট্যাংকারটিকে প্রমোদতরি থেকে আলাদা করে নিরাপদ স্থানে নোঙর করা হয়েছে এবং ঘটনার তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে।

ট্যাগ : প্রমোদতরিতে ধাক্কা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


প্রমোদতরিতে ধাক্কা: ক্ষতিপূরণ আদায়ে তেলের ট্যাংকার জব্দের আবেদন!

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে নোঙর করে থাকা একটি প্রমোদতরিতে তেলের ট্যাংকারের সজোরে ধাক্কায় ১০ লাখ ডলারের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিপূরণ আদায়ে ট্যাংকারটির মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে নিউ অরলিন্স বন্দর কর্তৃপক্ষ।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বিকেলে নিউ অরলিন্স বন্দরের থালিয়া স্ট্রিট টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ‘আটলান্টিক অ্যাসফাল্ট’ নামের একটি তেলের ট্যাংকার টার্মিনালে নোঙর করে থাকা ‘আমেরিকান হেরিটেজ’ নামের একটি প্রমোদতরিকে ধাক্কা দেয়। এতে প্রমোদতরিটি একদিকে কাত হয়ে পানিতে প্রায় ডুবে যাওয়ার উপক্রম হয়।

দুর্ঘটনার সময় প্রমোদতরিটিতে আনুমানিক ১২৯ জন যাত্রী ও ক্রু সদস্য অবস্থান করছিলেন। তবে বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, দুই নৌযানে থাকা সব যাত্রী ও নাবিক নিরাপদে রয়েছেন এবং এ ঘটনায় কোনো প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর শুক্রবার রাতেই ফেডারেল আদালতে মামলাটি দায়ের করে নিউ অরলিন্স বন্দর কর্তৃপক্ষ। মামলায় ট্যাংকারটির মালিক প্রতিষ্ঠান নেভ শিপিং এসএ এবং পরিচালনাকারী প্রতিষ্ঠান থমে শিপ ম্যানেজমেন্ট পিটিই লিমিটেডকে বিবাদী করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, নোঙর করে থাকা প্রমোদতরিটির সঙ্গে সংঘর্ষ এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে ট্যাংকারটি। এই দুর্ঘটনায় বন্দরের সম্পত্তির ১০ লাখ ডলারের বেশি ক্ষতি হয়েছে, যদিও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো নিরূপণ করা হয়নি।

বন্দর কর্তৃপক্ষ পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিদর্শন এবং মেরামতসহ সংশ্লিষ্ট সব ব্যয় আদায়ের জন্য ক্ষতিপূরণ দাবি করেছে। পাশাপাশি ক্ষতিপূরণের অর্থ নিশ্চিত করতে ট্যাংকারটি জব্দ করে নিলামে বিক্রি করার আবেদনও জানানো হয়েছে আদালতে।

এদিকে, ট্যাংকারটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ওএসএম থমে এক বিবৃতিতে জানিয়েছে, তাদের জাহাজের সব নাবিক সুস্থ ও নিরাপদে আছেন। দুর্ঘটনার পরপরই ট্যাংকারটিকে প্রমোদতরি থেকে আলাদা করে নিরাপদ স্থানে নোঙর করা হয়েছে এবং ঘটনার তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ