ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রমোদতরিতে ধাক্কা: ক্ষতিপূরণ আদায়ে তেলের ট্যাংকার জব্দের আবেদন!

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে নোঙর করে থাকা একটি প্রমোদতরিতে তেলের ট্যাংকারের সজোরে ধাক্কায় ১০ লাখ ডলারের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিপূরণ আদায়ে ট্যাংকারটির মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে নিউ অরলিন্স বন্দর কর্তৃপক্ষ।শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বিকেলে নিউ অরলিন্স বন্দরের থালিয়া স্ট্রিট টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে।বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ‘আটলান্টিক অ্যাসফাল্ট’ নামের একটি তেলের ট্যাংকার টার্মিনালে নোঙর করে থাকা ‘আমেরিকান হেরিটেজ’ নামের একটি প্রমোদতরিকে ধাক্কা দেয়। এতে প্রমোদতরিটি একদিকে কাত হয়ে পানিতে প্রায় ডুবে যাওয়ার উপক্রম হয়।দুর্ঘটনার সময় প্রমোদতরিটিতে আনুমানিক ১২৯ জন যাত্রী ও ক্রু সদস্য অবস্থান করছিলেন। তবে বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, দুই নৌযানে থাকা সব যাত্রী ও নাবিক নিরাপদে রয়েছেন এবং এ ঘটনায় কোনো প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।দুর্ঘটনার পর শুক্রবার রাতেই ফেডারেল আদালতে মামলাটি দায়ের করে নিউ অরলিন্স বন্দর কর্তৃপক্ষ। মামলায় ট্যাংকারটির মালিক প্রতিষ্ঠান নেভ শিপিং এসএ এবং পরিচালনাকারী প্রতিষ্ঠান থমে শিপ ম্যানেজমেন্ট পিটিই লিমিটেডকে বিবাদী করা হয়েছে।মামলার অভিযোগে বলা হয়েছে, নোঙর করে থাকা প্রমোদতরিটির সঙ্গে সংঘর্ষ এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে ট্যাংকারটি। এই দুর্ঘটনায় বন্দরের সম্পত্তির ১০ লাখ ডলারের বেশি ক্ষতি হয়েছে, যদিও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো নিরূপণ করা হয়নি।বন্দর কর্তৃপক্ষ পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিদর্শন এবং মেরামতসহ সংশ্লিষ্ট সব ব্যয় আদায়ের জন্য ক্ষতিপূরণ দাবি করেছে। পাশাপাশি ক্ষতিপূরণের অর্থ নিশ্চিত করতে ট্যাংকারটি জব্দ করে নিলামে বিক্রি করার আবেদনও জানানো হয়েছে আদালতে।এদিকে, ট্যাংকারটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ওএসএম থমে এক বিবৃতিতে জানিয়েছে, তাদের জাহাজের সব নাবিক সুস্থ ও নিরাপদে আছেন। দুর্ঘটনার পরপরই ট্যাংকারটিকে প্রমোদতরি থেকে আলাদা করে নিরাপদ স্থানে নোঙর করা হয়েছে এবং ঘটনার তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে।

প্রমোদতরিতে ধাক্কা: ক্ষতিপূরণ আদায়ে তেলের ট্যাংকার জব্দের আবেদন!