ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এক দিনের সরকারি সফরে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এক দিনের সরকারি সফরে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি : সংগৃহীত
ফলো করুন

এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি হেলিকপ্টারযোগে মোংলায় অবতরণ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশান এভিনিউয়ের নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক হেলিকপ্টারে তিনি মোংলার উদ্দেশে যাত্রা করেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, মোংলায় দুটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও উন্নয়নমূলক কর্মসূচি সম্পন্ন করার পর প্রধানমন্ত্রী সড়কপথে বাগেরহাট সদর হয়ে খুলনা যাবেন। সেখানে খুলনা জেলা স্টেডিয়ামে ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। সকল কর্মসূচি শেষে আজ বিকালেই হেলিকপ্টারে তাঁর রাজধানী ঢাকায় ফেরার কথা রয়েছে।

নির্ধারিত সরকারি সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় প্রধানমন্ত্রী মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক এলাকায় পৌঁছান। সেখানে ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে আয়োজিত এক বিশেষ সমঝোতা স্মারক (MoU) সই অনুষ্ঠানে অংশ নেন তিনি। এরপর সকাল সাড়ে ১০টায় মোংলা সমুদ্রবন্দরের সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক দুটি কনটেইনার জেটি নির্মাণকাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

মোংলার আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টা ১৫ মিনিটে তিনি সড়কপথে ঐতিহাসিক বাগেরহাট সদর উপজেলার উদ্দেশে রওনা হবেন। দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি বিশ্বখ্যাত সুফি সাধক হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার শরিফ জিয়ারত করবেন। পরবর্তীতে দুপুর ১টা ১৫ মিনিটে সড়কপথে খুলনার উদ্দেশে যাত্রা করে দুপুর ২টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউসে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন।

এরপর বিকাল ৩টায় প্রধানমন্ত্রী খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য রাখবেন। সফর শেষে বিকাল সাড়ে ৪টায় তিনি খুলনার অস্থায়ী হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং বিকাল ৫টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করবেন।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


এক দিনের সরকারি সফরে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি হেলিকপ্টারযোগে মোংলায় অবতরণ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশান এভিনিউয়ের নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক হেলিকপ্টারে তিনি মোংলার উদ্দেশে যাত্রা করেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, মোংলায় দুটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও উন্নয়নমূলক কর্মসূচি সম্পন্ন করার পর প্রধানমন্ত্রী সড়কপথে বাগেরহাট সদর হয়ে খুলনা যাবেন। সেখানে খুলনা জেলা স্টেডিয়ামে ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। সকল কর্মসূচি শেষে আজ বিকালেই হেলিকপ্টারে তাঁর রাজধানী ঢাকায় ফেরার কথা রয়েছে।

নির্ধারিত সরকারি সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় প্রধানমন্ত্রী মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক এলাকায় পৌঁছান। সেখানে ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে আয়োজিত এক বিশেষ সমঝোতা স্মারক (MoU) সই অনুষ্ঠানে অংশ নেন তিনি। এরপর সকাল সাড়ে ১০টায় মোংলা সমুদ্রবন্দরের সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক দুটি কনটেইনার জেটি নির্মাণকাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

মোংলার আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টা ১৫ মিনিটে তিনি সড়কপথে ঐতিহাসিক বাগেরহাট সদর উপজেলার উদ্দেশে রওনা হবেন। দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি বিশ্বখ্যাত সুফি সাধক হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার শরিফ জিয়ারত করবেন। পরবর্তীতে দুপুর ১টা ১৫ মিনিটে সড়কপথে খুলনার উদ্দেশে যাত্রা করে দুপুর ২টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউসে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন।

এরপর বিকাল ৩টায় প্রধানমন্ত্রী খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য রাখবেন। সফর শেষে বিকাল সাড়ে ৪টায় তিনি খুলনার অস্থায়ী হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং বিকাল ৫টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করবেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ