ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মার্কিন নির্বাচনে ট্রাম্পের হারের পর তেহরানে বিশাল আমেরিকা-বিরোধী সমাবেশ

মার্কিন নির্বাচনে ট্রাম্পের হারের পর তেহরানে বিশাল আমেরিকা-বিরোধী সমাবেশ
ছবি : সংগৃহীত
ফলো করুন

ইরান যুদ্ধের প্রত্যক্ষ প্রভাবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির হাত থেকে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তেহরানে সাবেক মার্কিন দূতাবাসের সামনে আমেরিকা-বিরোধী বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৯ সালে মার্কিন দূতাবাস দখল ও কূটনীতিকদের জিম্মি করার ঐতিহাসিক ঘটনার স্মরণে আয়োজিত এই সমাবেশে বুধবার হাজার হাজার ইরানি সমবেত হয়ে উল্লাস প্রকাশ করেন বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত সাবেক দূতাবাস প্রাঙ্গণে সমবেত জনতা ‘আমেরিকা নিপাত যাক’ এবং ‘ইসরাইল নিপাত যাক’ স্লোগানে চারপাশ প্রকম্পিত করে তোলে। বিক্ষোভকারীদের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা এবং ওয়াশিংটন ও তেল আবিবের তীব্র নিন্দা জানিয়ে লেখা ব্যানার-প্ল্যাকার্ড। সমাবেশের মূল আকর্ষণ ছিল একটি বিশাল ব্যানার, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে শিকলে বাঁধা এক ‘রক্তমাখা বুলডগ’ হিসেবে ফুটিয়ে তোলা হয়; যার শিকলের অন্য প্রান্ত ধরে রেখেছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবয়বধারী এক শয়তানি চরিত্র। এছাড়া অন্যান্য ব্যানারে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার জোরালো দাবি জানানো হয়।

সমাবেশস্থলে প্রদর্শিত অপর একটি প্রতীকী প্রদর্শনীতে বিশ্ব মানচিত্রজুড়ে সারি সারি কালো তেলের ড্রাম এঁকে নিচে লেখা ছিল—‘মূল্য কত হবে তা নির্ধারণ করেছে ইরানের জনগণ’। এর মাধ্যমে চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বাড়িয়ে পশ্চিমা অর্থনীতিকে ঘায়েল করার বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয়। ওয়াশিংটন এর পালটা হিসেবে ইরানের প্রধান বন্দরগুলোতে নৌ-অবরোধ জারি করলেও হরমুজের অচলাবস্থা বৈশ্বিক বাজারে বড় ধাক্কা দিয়েছে।

সমাবেশে অংশ নেওয়া সাধারণ ইরানিরা জানান, দীর্ঘ বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে কেবল ইরানিরাই কষ্ট ভোগ করেছে; এবার জ্বালানি সংকটের মাধ্যমে পশ্চিমা সাধারণ নাগরিকেরাও সেই দুর্ভোগের অংশীদার হওয়ায় তারা একধরনের মানসিক সান্ত্বনা খুঁজে পাচ্ছেন। তবে ওয়াশিংটনের মসনদে ডেমোক্র্যাট বা রিপাবলিকান যে দলই আসুক না কেন, তা ইরানের প্রতি মার্কিন শত্রুভাবাপন্ন পররাষ্ট্রনীতিতে কোনো মৌলিক ইতিবাচক পরিবর্তন আনবে না বলেই মনে করেন স্থানীয় সচেতন নাগরিকেরা।

এদিকে মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ আলোচনার প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, মার্কিন ভোটাররা স্পষ্টতই যুদ্ধের বিরুদ্ধে রায় দিয়েছে এবং তেহরান এই যুদ্ধবিরোধী অবস্থানকে সমর্থন করে। তবে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক সংলাপ নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মাঝে বড় কোনো দৃশ্যমান সাফল্য অর্জনে এখনও ব্যর্থ হয়েছে।

সূত্র: এএফপি

ট্যাগ : মার্কিন নির্বাচনে

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বিপর্যয়: পদ হারাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ?

ইয়েমেনে জোটের বিমান হামলায় অন্তত ২০ জন নিহত: হুথি মিডিয়া

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার দ্বারপ্রান্তে হাকিম জেফ্রিস

টেক্সাস নির্বাচনে এলন মাস্কের সমর্থিত প্রার্থীরা পরাজিত

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ইন্দোনেশিয়ায় তিন পুলিশ জেনারেল গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী পুনর্নির্বাচিত

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


মার্কিন নির্বাচনে ট্রাম্পের হারের পর তেহরানে বিশাল আমেরিকা-বিরোধী সমাবেশ

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

ইরান যুদ্ধের প্রত্যক্ষ প্রভাবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির হাত থেকে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তেহরানে সাবেক মার্কিন দূতাবাসের সামনে আমেরিকা-বিরোধী বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৯ সালে মার্কিন দূতাবাস দখল ও কূটনীতিকদের জিম্মি করার ঐতিহাসিক ঘটনার স্মরণে আয়োজিত এই সমাবেশে বুধবার হাজার হাজার ইরানি সমবেত হয়ে উল্লাস প্রকাশ করেন বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত সাবেক দূতাবাস প্রাঙ্গণে সমবেত জনতা ‘আমেরিকা নিপাত যাক’ এবং ‘ইসরাইল নিপাত যাক’ স্লোগানে চারপাশ প্রকম্পিত করে তোলে। বিক্ষোভকারীদের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা এবং ওয়াশিংটন ও তেল আবিবের তীব্র নিন্দা জানিয়ে লেখা ব্যানার-প্ল্যাকার্ড। সমাবেশের মূল আকর্ষণ ছিল একটি বিশাল ব্যানার, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে শিকলে বাঁধা এক ‘রক্তমাখা বুলডগ’ হিসেবে ফুটিয়ে তোলা হয়; যার শিকলের অন্য প্রান্ত ধরে রেখেছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবয়বধারী এক শয়তানি চরিত্র। এছাড়া অন্যান্য ব্যানারে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার জোরালো দাবি জানানো হয়।

সমাবেশস্থলে প্রদর্শিত অপর একটি প্রতীকী প্রদর্শনীতে বিশ্ব মানচিত্রজুড়ে সারি সারি কালো তেলের ড্রাম এঁকে নিচে লেখা ছিল—‘মূল্য কত হবে তা নির্ধারণ করেছে ইরানের জনগণ’। এর মাধ্যমে চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বাড়িয়ে পশ্চিমা অর্থনীতিকে ঘায়েল করার বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয়। ওয়াশিংটন এর পালটা হিসেবে ইরানের প্রধান বন্দরগুলোতে নৌ-অবরোধ জারি করলেও হরমুজের অচলাবস্থা বৈশ্বিক বাজারে বড় ধাক্কা দিয়েছে।

সমাবেশে অংশ নেওয়া সাধারণ ইরানিরা জানান, দীর্ঘ বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে কেবল ইরানিরাই কষ্ট ভোগ করেছে; এবার জ্বালানি সংকটের মাধ্যমে পশ্চিমা সাধারণ নাগরিকেরাও সেই দুর্ভোগের অংশীদার হওয়ায় তারা একধরনের মানসিক সান্ত্বনা খুঁজে পাচ্ছেন। তবে ওয়াশিংটনের মসনদে ডেমোক্র্যাট বা রিপাবলিকান যে দলই আসুক না কেন, তা ইরানের প্রতি মার্কিন শত্রুভাবাপন্ন পররাষ্ট্রনীতিতে কোনো মৌলিক ইতিবাচক পরিবর্তন আনবে না বলেই মনে করেন স্থানীয় সচেতন নাগরিকেরা।

এদিকে মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ আলোচনার প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, মার্কিন ভোটাররা স্পষ্টতই যুদ্ধের বিরুদ্ধে রায় দিয়েছে এবং তেহরান এই যুদ্ধবিরোধী অবস্থানকে সমর্থন করে। তবে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক সংলাপ নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মাঝে বড় কোনো দৃশ্যমান সাফল্য অর্জনে এখনও ব্যর্থ হয়েছে।

সূত্র: এএফপি


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ